তেলের দামে বড় পতন, ব্যারেল প্রতি ৭ ডলারের বেশি কমল

ইরানে আর সামরিক হামলা না করার ইঙ্গিত ট্রাম্পের

তেলের দামে বড় পতন, ব্যারেল প্রতি ৭ ডলারের বেশি কমল

ফন্ট সাইজ:

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইরানে নতুন করে হামলার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। এরপর বিশ্ববাজারে তেলের দাম কমতে শুরু করেছে। সোমবার লেনদেন শেষে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুডের দাম ৭ ডলারের বেশি কমে যায়। এটি গত আগস্টের পর তেলের সর্বনিম্ন দাম। ব্রেন্ট ক্রুড ফিউচারসের দাম ৫.৭৫ ডলার কমে ৯২.৫৭ ডলারে (প্রায় ১১,৪৭৬.৮৩ টাকা) এবং মার্কিন ডব্লিউটিআই ফিউচারসের দাম ৩.৯৮ ডলার কমে ৮৬.৮৫ ডলারে (প্রায় ১০,৭৬৭.৬৭ টাকা) স্থির হয়। লেনদেন স্থগিত হবার পর তেলের দাম আরো ৫ ডলার কমে যায়। গত সপ্তাহে ব্রেন্টের দাম ১৬ শতাংশ কমেছিল, যা করোনা মহামারির শুরুর পর সবচেয়ে বড় সাপ্তাহিক পতন।

ট্রাম্প জানান , সংঘাত অবসানের আলোচনায় অগ্রগতি থাকলে তিনি নতুন করে হামলার নির্দেশ দেবেন না।
উত্তেজনা কমার ইঙ্গিত থাকলেও হরমুজ প্রণালি ও এর কাছাকাছি এলাকায় জাহাজে হামলার খবর পাওয়া গেছে। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা রিয়াদে সৌদি আরামকোর কার্যালয়ে হামলার দায় স্বীকার করেছে। জবাবে সৌদি নেতৃত্বাধীন জোট হুতিদের দুটি কারখানা ধ্বংস করেছে বলে জানায়।

এদিকে, হরমুজ প্রণালি এড়িয়ে ওমানের নৌপথ দিয়ে ইরাকি তেল রপ্তানির বিষয়ে যুক্তরাষ্ট্রের সাথে ইরাকের সমঝোতা হয়েছে। অন্যদিকে, ওপেকের তেল উৎপাদন বৃদ্ধি পাওয়ায় বিশ্ববাজারে তেলের উদ্বৃত্ত সরবরাহ দেখা যাচ্ছে। তবে বাজারের চাহিদা মেটাতে মার্কিন কৌশলগত পেট্রোলিয়াম রিজার্ভে তেলের মজুত ১৯৮২ সালের পর সর্বনিম্নে নেমেছে।