আইফোনের পার্টস কারখানায় শ্বাসরোধে তিন শ্রমিকের মৃত্যু

আইফোনের পার্টস কারখানায় শ্বাসরোধে তিন শ্রমিকের মৃত্যু

ফন্ট সাইজ:

দক্ষিণ ভারতের তামিলনাড়ুর হোসুরে অবস্থিত টাটা ইলেকট্রনিক্সের কারখানায় শ্বাসরোধে তিন চুক্তিভিত্তিক শ্রমিকের মৃত্যু হয়েছে। এই কারখানায় অ্যাপল কোম্পানির আইফোনের যন্ত্রাংশ তৈরি করা হয়। এ বিষয়ে সরাসরি অবগত একটি সূত্র মঙ্গলবার এই তথ্য জানায়। দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকার বরাতে রয়টার্স জানায় সোমবার এই মৃত্যুর ঘটনা ঘটেছে। কারখানার একটি পানির ট্যাংকে রক্ষণাবেক্ষণের কাজ করার সময় ওই তিন শ্রমিকের মৃত্যু হয়।

এ বিষয়ে মন্তব্যের জন্য রয়টার্সের পক্ষ থেকে যোগাযোগ করা হলেও টাটা ইলেকট্রনিক্স কোনো সাড়া দেয়নি। তামিলনাড়ুর শিল্পমন্ত্রী বিরুধাই মাগাল কীর্তনা সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে জানান, প্রত্যেক শ্রমিকের নিরাপত্তা এবং সম্মান সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।

তিনি আরও জানান, এই মর্মান্তিক ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা হবে এবং প্রাপ্ত তথ্যের ভিত্তিতে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।