শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ফন্ট সাইজ:

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘কোনো সন্ত্রাসীকে বাংলাদেশ পাসপোর্ট দেবে না। তাদেরকে (ভারত) হস্তান্তর করার আহ্বান জানানো হয়েছে।’

আইনগতভাবে কোনো পলাতক আসামিকে পাসপোর্ট দেওয়ার সুযোগ আছে কিনা—এমন প্রশ্ন রাখেন এক সাংবাদিক। জবাবে তিনি বলেন, ‘কোনো ক্লিয়ারেন্স নেই, প্রত্যার্পণ চুক্তিটি পড়েন। ওটার মধ্যে উত্তর আছে।’