প্রধানমন্ত্রীর সঙ্গে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবের শুভেচ্ছা বিনিময়

প্রধানমন্ত্রীর সঙ্গে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবের শুভেচ্ছা বিনিময়

ফন্ট সাইজ:

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে নব গঠিত ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মো. শফিকুল ইসলাম খান মিল্টন ও সদস্য সচিব মো. জাহাঙ্গীর হোসেন শুভেচ্ছা বিনিময় করেছেন।

রোববার বিকালে জাতীয় সংসদ সচিবলায়ে প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তারা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

শুভেচ্ছা বিনিময়কালে দলকে সুসংগঠিত করার মাধ্যমে দেশের জনগণের মাঝে সঠিক সেবা পৌঁছে দেয়ার জন্য জন্য প্রধানমন্ত্রী নব গঠিত ঢাকা উত্তরের আহ্বায়ক ও সদস্য সচিবকে প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেন।