২ উইকেট হারিয়ে লাঞ্চে বাংলাদেশ

২ উইকেট হারিয়ে লাঞ্চে বাংলাদেশ

ফন্ট সাইজ:

৩৬৯ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দ্রুতই দুই উইকেট হারিয়ে কিছুটা অস্বস্তিতে রয়েছে স্বাগতিকরা। ১৪ ওভারে ২ উইকেটে ৪৯ রান তুলতেই ঘোষণা করা হয়েছে লাঞ্চ।

অষ্টম ওভারে ভাঙে ওপেনিং জুটি। জোমেল ওয়ারিক্যানের বলে ছক্কা মারার চেষ্টায় জশুয়া দা সিলভার তালুবন্দি হন তানজিদ হাসান (২১)। একাদশ ওভারে সেই ওয়ারিক্যানের বলেই সাজঘরে ফেরে অধিনায়ক নাজমুল হোসেন শান্তও (১৪)। তৃতীয় উইকেটের জুটিতে অভিজ্ঞ মুশফিকুর রহীমকে (৫*) সঙ্গ দিচ্ছেন আগের ইনিংসের রেকর্ডধারী তাওহীদ হৃদয় (৮*)।