সিরিয়ার কাছে বড় ব্যবধানে হার বাংলাদেশের

অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাই্

সিরিয়ার কাছে বড় ব্যবধানে হার বাংলাদেশের

ফন্ট সাইজ:

এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের বাছাইপর্বে বড় ব্যবধানের পরাজয় দিয়ে মিশন শুরু করল বাংলাদেশ। আজ সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাহর এমিরেটস ক্লাব স্টেডিয়ামে অনুষ্ঠিত 'সি' গ্রুপের নিজেদের প্রথম ম্যাচে সিরিয়ার কাছে ৫-১ গোলে হারে লাল-সবুজের প্রতিনিধিরা।


ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে অনূর্ধ্ব-১৭ বাংলাদেশ দলকে চেপে ধরে সিরিয়া। রক্ষণভাগের ছন্নছাড়া পারফরম্যান্সের সুযোগ নিয়ে প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে যায় তারা। বিরতির পর ম্যাচে ফেরার চেষ্টা করলেও সিরিয়ার একের পর এক আক্রমণ সামলাতে হিমশিম খেতে হয় বাংলাদেশি কিশোরদের। দ্বিতীয়য়ার্ধে সিরিয়া আরও দুটি গোল করে নিজেদের বড় জয় নিশ্চিত করে। শেষদিকে বাংলাদেশের যুবারা সান্ত্বনাসূচক একটি গোল শোধ করতে সক্ষম হলেও তা কেবল ব্যবধান কমিয়েছে।​