পাঁচবিবি, (জয়পুরহাট): পাঁচবিবিতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন। সভায় বক্তব্য রাখেন- সহকারী কমিশনার (ভূমি) মো. নাহিদ হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হাসান আলী, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ জহির রায়হান, থানার অফিসার ইনচার্জ তামবিরুল ইসলাম, উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ সাইফুল ইসলাম ডালিম, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব বুলু প্রমুখ।
নলডাঙ্গা (নাটোর): জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. শামীম হোসেন, নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনোয়ার জাহান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সবুজ আলী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রাকিবুল হাসান সুজন, প্রকৌশলী শমসের আলী, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. গোলাম মোস্তফা এবং বিশিষ্ট সমাজসেবক ইয়াছিনুর রহমান প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুমন সরকার।
হোমনা (কুমিল্লা): জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন হোমনা-তিতাসের সংসদ সদস্য ও শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাবীন, ওসি টমাস বড়ুয়া, উপজেলা বিএনপি’র সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন, সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হক, সিনিয়র সহ-সভাপতি জাকির হাসান, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আজিজুর রহমান মোল্লা, সহ-সভাপতি মো. শাহ আলম হিমেল ও শেফালি বেগম, পৌর বিএনপি’র সভাপতি ছানাউল্লাহ সরকার, সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম প্রমুখ।
ফুলপুর (ময়মনসিংহ): জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সাধনা ত্রিপুরা। উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলাম, ফুলপুর থানার অফিসার ইনচার্জ ফিরোজ হোসেন, ফুলপুর উপজেলা বিএনপি’র আহ্বায়ক আলহাজ ছিদ্দিকুর রহমান, যুগ্ম আহ্বায়ক একেএম সিরাজুল হক, এনামুল হক বাবুল, পৌর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম, উপজেলা যুবদলের সভাপতি সানোয়ার হোসেন খান, ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি একেএম আরিফুল হক, উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক ইবনুল হাসান রুবেল, সদস্য সচিব শাহ ইমরুল কায়েস, পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক আবুল হাসনাত মানিক, ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সহ-সভাপতি একেএম আশিকুল হক মানিক প্রমুখ।
নিয়ামতপুর (নওগাঁ): জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচি পালিত হয়। কর্মসূচির মধ্যে ছিল- জাতীয় পতাকা উত্তোলন, মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত এবং প্রার্থনা, হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন। উপজেলা নির্বাহী অফিসার মোসা. মুর্শিদা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- অফিসার ইনচার্জ মাহবুবুল আলম, উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. ফয়সাল নাহিদ, উপজেলা প্রাণিসম্পদ অফিসার আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রকৗশলী (এলজিইডি) জাহিদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার এনামুল হক, উপজেলা প্রেস ক্লাবের সহ-সভাপতি আলমগীর হোসেন প্রমুখ।
নালিতাবাড়ী (শেরপুর): শেরপুরের নালিতাবাড়ীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্যাপন উপলক্ষে নালিতাবাড়ী উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে শহীদ মিনার চত্বরে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, দলীয় দেশাত্মবোধক সংগীত পরিবেশন, বর্ণাঢ্য র্যালি, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিনব্যাপী কর্মসূচি শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন- উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান লিটন, সাবেক পৌর মেয়র আনোয়ার হোসেন ভিপি, নয়াবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান, উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি হুমায়ুন কবিরসহ অন্যান্য নেতাকর্মীরা।
মাগুরা: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মাগুরা জেলা বিএনপি’র কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে স্থানীয় নোমানী ময়দানে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র আহ্বায়ক আলী আহমেদ। উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন, আহসান হাবিব কিশোর, খান হাসান ইমাম সুজা, আলমগীর হোসেন, ফারুকুজ্জামান ফারুক, সদস্য কুতুব উদ্দিন প্রমুখ।
নেত্রকোণা: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা প্রশাসন দিনব্যাপী কর্মসূচির আয়োজন করে। কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা, বিশেষ মোনাজাত; সরকারি হাসপাতাল, জেলা কারাগার, সরকারি শিশু পরিবার, শিশু উন্নয়ন কেন্দ্র ও বৃদ্ধাশ্রমে উন্নতমানের খাবার পরিবেশন, প্রীতি ফুটবল ম্যাচ, প্রামান্য চলচ্চিত্র প্রদর্শন, ও সাংস্কৃতিক অনুষ্ঠান। জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন নেত্রকোণা-২ আসেনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক। বিশেষ অতিথি ছিলেন নেত্রকোণা-৩ আসনের সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী। বক্তব্য রাখেন, জেলা পরিষদ প্রশাসক এডভোকেট মো. নুরুজ্জামান নুরু ও পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম।
চবি: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান। বিশেষ অতিথি ছিলেন প্রো-ভিসি (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন ও প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম। এ ছাড়া বিভিন্ন অনুষদের ডিন, প্রক্টর, হল প্রভোস্ট, বিভাগীয় সভাপতি, ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বারহাট্টা (নেত্রকোণা): জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা, মতবিনিময় ও শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) সাজেদুল ইসলাম, উপজেলা বিএনপি’র সভাপতি মোস্তাক আহমেদ, সাধারণ সম্পাদক আশিক আহমেদ কমল, বীর মুক্তিযোদ্ধা রহমত আলী তালুকদার, বারহাট্টা প্রেস ক্লাবের সভাপতি শামসুদ্দিন আহমেদ বাবুল, সাবেক উপজেলা চেয়ারম্যান মানিক আজাদ, ওসি (তদন্ত) শফিকুজ্জামান, বারহাট্টা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আজিজুল হক ফারুক, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তরিকুল ইসলাম প্রমুখ।
পুঠিয়া (রাজশাহী): জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমান।
লালপুর (নাটোর): জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মো. মেশকাতুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবীর হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব হারুনার রশিদ পাপ্পু, গোপালপুর পৌর বিএনপি’র সাবেক আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র নজরুল ইসলাম মোলাম, লালপুর থানার ওসি মো. শফিকুল ইসলাম ও বীর মুক্তিযোদ্ধা শামসুল ইসলাম প্রমুখ।
পবিপ্রবি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে প্রশাসনিক ভবনের সামনে থেকে র্যালি বের করা হয়। পরে টিএসসি’র কনফারেন্স কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান। বিশেষ অতিথি ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ. বি. এম. সাইফুল ইসলাম ও ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমান। সভাপতিত্ব করেন রেজিস্ট্রার প্রফেসর মোহাম্মদ জামাল হোসেন।
শরলখোলা (বাগেরহাট): বিপ্লব ও সংহতি দিবসে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে জাতীয় সংগীত ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজোয়ান ইফতেখারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ আনোয়ার হোসেন পঞ্চায়েত, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক বেলাল হোসেন মিলন, উপজেলা জামায়াতের আমীর মাওলানা রফিকুল ইসলাম কবির, বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মোল্লা ইসাহাক আলী, কৃষি কর্মকর্তা দেবব্রত সরকার। তাফালবাড়ি স্কুল অ্যান্ড কলেজের অনুষ্ঠানে বক্তব্য রাখেন গভর্নিং বডির সভাপতি মো. হেমায়েত উদ্দিন কাজী, অধ্যক্ষ মানিক চাঁদ রায়, সহকারী অধ্যাপক আ. মালেক রেজা, মো. মোশাররফ হোসাইন, সিনিয়র শিক্ষক নজরুল ইসলাম ও সহকারী শিক্ষক আল মামুন।
দেলদুয়ার (টাঙ্গাইল): জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন আলোচনা সভা ও দেশাত্ববোধক গানের আয়োজন করে। আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জোহরা সুলতানা জুঁথীর সভাপতিত্বে বক্তব্য রাখেন- সহকারী কমিশনার (ভূমি) জেসমিন আক্তার, দেলদুয়ার থানা অফিসার ইনচার্জ সাখাওয়াত হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. বিদ্যুৎ কুমার সাহা, উপজেলা প্রেস ক্লাব সভাপতি মো. নুরুল ইসলাম, সদর ইউনিয়ন বিএনপি’র সভাপতি ওয়াহেদুল্লাহ্ মিয়া, সাধারণ সম্পাদক ফরহাদ তালুকদার প্রমুখ।
রায়পুর (লক্ষ্মীপুর): জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া। সভাপতিত্ব করেন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুন্নাহার। এ সময় রায়পুর উপজেলা ও পৌর বিএনপি’র নেতাকর্মী, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সালথা (ফরিদপুর): জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন থানার ওসি বাবলুর রহমান খান, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, সহ-সভাপতি শাহিন মাতুব্বর, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান মোল্যা, সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর এবং সালথা প্রেস ক্লাবের সভাপতি নুরুল ইসলাম নাহিদ। উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম, সদস্য সচিব এনায়েত হোসেন, যুগ্ম আহ্বায়ক মিরান মাতুব্বর, বিএনপি নেতা মুরাদুর রহমান ও মাহফুজুর রহমান খান প্রমুখ।
বোয়ালমারী (ফরিদপুর): জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রকিবুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) নাজমুন্নাহার নাঈম, থানার ওসি মোস্তাফিজুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা আলভীর রহমান, মুক্তিযোদ্ধা কমান্ডার অধ্যাপক আব্দুর রশিদ, উপজেলা বিএনপি’র সভাপতি এডভোকেট সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা, পৌর বিএনপি’র সভাপতি আব্দুল কুদ্দুস শেখ, সাধারণ সম্পাদক মো. ইমরান হোসাইন, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য আমিনুল ইসলাম প্রমুখ।
কমলনগর (লক্ষ্মীপুর): জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাহাত উজ জামানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- কমলনগর থানার ওসি মোহাম্মদ ফরিদুল আলম, কৃষি কর্মকর্তা ইকতারুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান ভুঁইয়া, মহিলা বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ মোরশেদ আলম, যুব উন্নয়ন কর্মকর্তা আফছারুল হাছান, উপজেলা বিএনপি’র সভাপতি নুরুল হুদা চৌধুরী, সাধারণ সম্পাদক এম দিদার হোসেন, জামায়াতের আমীর মাওলানা আবুল খায়ের, জেলা জাতীয় ইমাম সমিতির সভাপতি মাওলানা গিয়াস উদ্দিন, প্রেস ক্লাবের সভাপতি ইউছুফ আলী মিঠু ও মহিলা দলের সভাপতি হোসনেয়ারা বাশার।
