সারা দেশে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

সারা দেশে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ফন্ট সাইজ:

যথাযোগ্য মর্যাদায় সারা দেশে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে গতকাল। এ উপলক্ষে সকল বিভাগীয় শহর এবং জেলা উপজেলা শহরে সরকারি-বেসরকারি পর্যায়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। বিস্তারিত পাঠিয়েছেন মানবজমিনের স্টাফ রিপোর্টার এবং প্রতিনিধিরা-

স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ: প্রীতি ফুটবল ম্যাচ, পুরস্কার বিতরণী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচির মধ্যদিয়ে কিশোরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে জেলা প্রশাসন। সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সোহানা নাসরিন। প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজাহারুল ইসলাম। সভায় বিশেষ অতিথি ছিলেন— পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান, জেলা পরিষদ প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান, সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাইদুর রহমান এবং গুরুদয়াল সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. সিদ্দিক উল্লাহ। অন্যদের মধ্যে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কিশোরগঞ্জ জেলা ইউনিট কমান্ডের যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান খান, ইসলামী আন্দোলনের সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা আলমগীর হোসাইন তালুকদার, কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. দেলোয়ার হোসেন দিলু, সাংবাদিক সাইফুল মালেক চৌধুরী প্রমুখ আলোচনায় অংশ নেন।

নড়াইল: জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে র‌্যালি, আলোচনা সভা ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে জেলা বিএনপি ও জেলা প্রশাসনের উদ্যোগে পৃথক কর্মসূচি পালিত হয়েছে। শিল্পকলা একাডেমি ভবনে জেলা প্রশাসনের আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। ​এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস। এতে উপস্থিত ছিলেন— সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মশিউর রহমান, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান, জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মাহবুব মোরশেদ জাফর এবং পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট এস এম আব্দুল হক। অপরদিকে, জেলা বিএনপি’র উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপি’র সভাপতি ও নড়াইল-২ আসনের সাংসদ বিশ্বাস জাহাঙ্গীর আলম। বক্তব্য দেন— জেলা বিএনপি’র নেতা ও জেলা পরিষদ প্রশাসক মোস্তাফিজুর রহমান আলেক, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মাহাবুব মোর্শেদ জাপল, খন্দকার ইজাজুল হাসান বাবু, বিএনপি নেতা আলী হাসান, জেলা বিএনপি নেতা শাহরিয়ার রিজভী জর্জ, মোজাহিদুর রহমান পলাশ, নড়াইল পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক খন্দকার মশিয়ার রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মঞ্জুরুল সাঈদ বাবু, জেলা যুবদলের সভাপতি মশিয়ার রহমান, জেলা ছাত্রদলের আহ্বায়ক খন্দকার মাহমুদুল হাসান সনি প্রমুখ।

স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ: আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও চিত্রাঙ্কন পুরস্কার বিতরণসহ নানা আয়োজনের মধ্যদিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্যাপিত হয়েছে। সকালে জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত অনুষ্ঠানে জেলা প্রশাসক নাজমুল আরা সুলতানার সভাপতিত্বে উপস্থিত ছিলেন— পুলিশ সুপার সারোয়ার আলম, জেলা পরিষদের প্রশাসক এডভোকেট জামিল রশিদ খান, জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য আ ত ম জহির আলম লোদী, জেলা জাসাস সদস্য সচিব শামীম বিশ্বাস, প্রেস ক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান প্রমুখ।

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম : বর্ণাঢ্য র‌্যালি, পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও রক্তদান কর্মসূচির মধ্যদিয়ে চট্টগ্রামে পালিত হয়েছে ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। এ উপলক্ষে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠন এবং জেলা প্রশাসনের উদ্যোগে নগরী ও বিভিন্ন উপজেলায় নানা কর্মসূচি পালন করা হয়। সকালে নগরীর ষোলশহর দুই নম্বর গেট এলাকার বিপ্লব উদ্যানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতির প্রতি পুষ্পস্তবক অর্পণ করেন বিএনপি নেতাকর্মীরা। এতে চট্টগ্রাম মহানগর বিএনপি’র আহ্বায়ক এরশাদ উল্লাহ, সদস্য সচিব নাজিমুর রহমান সহ বিভিন্ন পর্যায়ের নেতারা অংশ নেন। পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, ১৯৭৫ সালের ৭ই নভেম্বর সিপাহী-জনতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ব্যারাক থেকে জনতার কাতারে নিয়ে এসেছিলেন। এ ঘটনার মধ্যদিয়ে দেশের রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হয়।

স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার: মৌলভীবাজারে ঐতিহাসিক ৭ই নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা বিএনপি’র উদ্যোগে আলোচনা সভা, বর্ণাঢ্য র‌্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। শনিবার দুপুরে মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান। বিশেষ অতিথি ছিলেন— জেলা পুলিশ সুপার মনিরুল ইসলাম, জেলা বিএনপি’র আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ূন, জেলা পরিষদ প্রশাসক মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মুজিবুর রহমান মুজিব, জেলা বিএনপি’র সদস্য সচিব আব্দুর রহিম রিপন, জেলা বিএনপি নেতা এডভোকেট সুনীল কুমার দাস এবং মৌলভীবাজার জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট ড. আব্দুল মতিন চৌধুরী, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জামাল মিয়া প্রমুখ।

আটোয়ারী (পঞ্চগড়): আটোয়ারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার নিরুপমা রায়ের সভাপতিত্বে এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. রেজাউন নবী রাজা’র সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত কুমার, উপজেলা বিএনপি’র সভাপতি এ.জেড.এম বজলুর রহমান (জাহেদ), আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মো. মতিয়ার রহমান প্রমুখ।

পঞ্চগড়: পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, ৭ই নভেম্বরের প্রেক্ষাপট, রাজনৈতিক বিভাজন ও নেতৃত্বের শূন্যতা কাটিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মুক্তির মাধ্যমেই বাংলাদেশ একটি নিশ্চিত ও শক্তিশালী নেতৃত্বে এগিয়ে গিয়েছিল। পঞ্চগড় জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নে তিনি এসব কথা বলে। আলোচনা সভায় পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ, পুলিশ সুপার আবু সাইম, জেলা সিভিল সার্জন ডা. মিজানুর রহমান, জেলা বিএনপি’র আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর মির্জা নাজমুল ইসলাম কাজলসহ প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

স্টাফ রিপোর্টার, কুমিল্লা: মৎস্য, কৃষি ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আমিন উর রশিদ বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অন্যতম শিক্ষা হলো জাতীয় ঐক্য প্রতিষ্ঠা। এই চেতনাকে ধারণ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশকে আরও শক্তিশালী ও সমৃদ্ধ করতে হবে। শনিবার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন— কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, মহানগর বিএনপি’র সভাপতি ও কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক ও কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও কুমিল্লা ওয়াসার চেয়ারম্যান আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম প্রমুখ।

বাঘারপাড়া (যশোর): বাঘারপাড়ায় উপজেলা বিএনপি’র উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। শনিবার বিকালে বাঘারপাড়া চৌরাস্তায় আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। উপজেলা বিএনপি’র সভাপতি তানিয়া রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কৃষক দলের কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার টি. এস. আইয়ুব।

দৌলতখান (ভোলা): শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতায় এসে যেভাবে দেশ ও জাতির কল্যাণে নিজেকে বিলিয়ে দিয়েছেন আমাদেরও সেভাবে কাজ করতে হবে। ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি শেষে আয়োজিত সমাবেশে ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ হাফিজ ইব্রাহীম তার বক্তব্যে এ কথা বলেন। উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুল মন্নান মিয়ার সভাপতিত্বে ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম জহিরের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি ফারুক হোসেন তালুকদারসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সিংড়া (নাটোর): নাটোর-৩ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একজন সত্যিকার দেশপ্রেমিক ছিলেন। তারই সুযোগ্য পুত্র বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের দায়িত্ব নিয়েছেন। নির্বাচনের আগে বিএনপি যে প্রতিশ্রুতি দিয়েছিল তার সবগুলো বাস্তবায়নে কাজ করছে।
উপজেলা বিএনপি ও পৌর বিএনপি আয়োজিত বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন। উপজেলা বিএনপি’র সদস্য সচিব শারফুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন— সাবেক ভিপি এডভোকেট শামীম হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান শেখ রাশেদুল ইসলাম, বজলার রহমান বাচ্চু, পৌর বিএনপি’র আহ্বায়ক সাখাওয়াত হোসেন প্রমুখ।

কেশবপুর (যশোর): জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— উপজেলা বিএনপি’র সভাপতি ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আবুল হোসেন আজাদ। পৌর বিএনপি’র সভাপতি মো. আব্দুস সামাদ বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম সহিদ প্রমুখ।

সীতাকুণ্ড (চট্টগ্রাম): বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মোহাম্মদ আসলাম চৌধুরী বলেছেন, দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও উন্নয়ন অব্যাহত রাখতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দর্শন এখনো সময়োপযোগী। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সীতাকুণ্ড পৌর বিএনপি’র আহ্বায়ক জাকির হোসেনের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপি’র সদস্য সচিব মোহাম্মদ মোরছালিনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপি’র আহ্বায়ক ডা. কমল কদর, যুগ্ম আহ্বায়ক জহুরুল আলম জহুর ও সালামত উল্ল্যা, পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতারা।

কয়রা (খুলনা): জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল্লাহ আল বাকির সভাপতিত্বে ও উপজেলা সহকারী যুব উন্নয়ন অফিসার এস এম আকরাম হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন— উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক নুরুল আমিন বাবুল, খুলনা জেলা বিএনপি’র সদস্য এম এ হাসান, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মো. শরিফুল আলম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার তপন কুমার কর্মকার, প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. আব্দুল্লাহ আল জাবির, জনস্বাস্থ্য প্রকৌশলী ইস্তিয়াক আহমেদ, প্রাথমিক ট্রেনিং সেন্টারের ইন্সট্রাক্টর মো. লোকমান হাকিম, বিএনপি নেতা এড. নজরুল ইসলাম, অবসরপ্রাপ্ত সেনাসদস্য মো. আনোয়ার হোসেন প্রমুখ।

পটুয়াখালী: বিএনপি’র দুই গ্রুপের উদ্যোগে পৃথক র‌্যালিসহ বিভিন্ন আয়োজনে দিবসটি পালিত হয়েছে। বিএনপি’র ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী পটুয়াখালী-১ আসনের সাংসদ আলতাফ হোসেন চৌধুরীর সমর্থক জেলা বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাকসুদ আহমেদ বায়জীদ পান্না মিয়া ও সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট ওয়াহিদ সরোয়ার কালামের নেতৃত্বে বেলা ১১টায় ঝাউতলা থেকে র‌্যালি শুরু করে পিডিএসএ মাঠ হয়ে নিউমার্কেট, নতুন বাজার সদর রোড, মহিলা কলেজ, পৌরসভা মোড়, কাজীপাড়া রোড ঘুরে এমপি আলতাফ হোসেন চৌধুরীর বাসার সামনে গিয়ে শেষ হয়। যুবদল নেতা এডভোকেট আল আমিন সুজনের সঞ্চালনায় বক্তব্য রাখেন— মাকসুদ আহমেদ বায়জীদ পান্না মিয়া ও এড. ওয়াহিদ সরোয়ার কালাম। অপরদিকে, পিডিএসএ মাঠ থেকে জেলা বিএনপি’র সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টি ও সাধারণ সম্পাদক এড. মজিবুর রহমান টোটন এবং সাবেক পৌরসভার মেয়র মোস্তাক আহমেদ পিনুর নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালি শুরু করে নিউমার্কেট, থানাপাড়া রোড, নতুন বাজার, সদর রোড হয়ে লঞ্চঘাট চত্বরে গিয়ে র‌্যালি শেষ করে। এ অংশে জেলা বিএনপি’র সাবেক প্রচার সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন— জেলা বিএনপি’র সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টি ও সাধারণ সম্পাদক এড. মজিবুর রহমান টোটন এবং সাবেক পৌরসভার মেয়র মোস্তাক আহমেদ পিনু।

পাঁচবিবি, (জয়পুরহাট): পাঁচবিবিতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন। সভায় বক্তব্য রাখেন— সহকারী কমিশনার (ভূমি) মো. নাহিদ হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হাসান আলী, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ জহির রায়হান, থানার অফিসার ইনচার্জ তামবিরুল ইসলাম, উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ সাইফুল ইসলাম ডালিম, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব বুলু প্রমুখ।

নলডাঙ্গা (নাটোর): জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. শামীম হোসেন, নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনোয়ার জাহান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সবুজ আলী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রাকিবুল হাসান সুজন, প্রকৌশলী শমসের আলী, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. গোলাম মোস্তফা এবং বিশিষ্ট সমাজসেবক ইয়াছিনুর রহমান প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুমন সরকার।

হোমনা (কুমিল্লা): জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন হোমনা-তিতাসের সংসদ সদস্য ও শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাবীন, ওসি টমাস বড়ুয়া, উপজেলা বিএনপি’র সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন, সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হক, সিনিয়র সহ-সভাপতি জাকির হাসান, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আজিজুর রহমান মোল্লা, সহ-সভাপতি মো. শাহ আলম হিমেল ও শেফালি বেগম, পৌর বিএনপি’র সভাপতি ছানাউল্লাহ সরকার, সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম প্রমুখ।

ফুলপুর (ময়মনসিংহ): জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সাধনা ত্রিপুরা। উপস্থিত ছিলেন— উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলাম, ফুলপুর থানার অফিসার ইনচার্জ ফিরোজ হোসেন, ফুলপুর উপজেলা বিএনপি’র আহ্বায়ক আলহাজ ছিদ্দিকুর রহমান, যুগ্ম আহ্বায়ক একেএম সিরাজুল হক, এনামুল হক বাবুল, পৌর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম, উপজেলা যুবদলের সভাপতি সানোয়ার হোসেন খান, ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি একেএম আরিফুল হক, উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক ইবনুল হাসান রুবেল, সদস্য সচিব শাহ ইমরুল কায়েস, পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক আবুল হাসনাত মানিক, ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সহ-সভাপতি একেএম আশিকুল হক মানিক প্রমুখ।

নিয়ামতপুর (নওগাঁ): জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচি পালিত হয়। কর্মসূচির মধ্যে ছিল— জাতীয় পতাকা উত্তোলন, মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত এবং প্রার্থনা, হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন। উপজেলা নির্বাহী অফিসার মোসা. মুর্শিদা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন— অফিসার ইনচার্জ মাহবুবুল আলম, উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. ফয়সাল নাহিদ, উপজেলা প্রাণিসম্পদ অফিসার আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রকৗশলী (এলজিইডি) জাহিদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার এনামুল হক, উপজেলা প্রেস ক্লাবের সহ-সভাপতি আলমগীর হোসেন প্রমুখ।

নালিতাবাড়ী (শেরপুর) সংবাদদাতা: শেরপুরের নালিতাবাড়ীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্যাপন উপলক্ষে নালিতাবাড়ী উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে শহীদ মিনার চত্বরে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, দলীয় দেশাত্মবোধক সংগীত পরিবেশন, বর্ণাঢ্য র‌্যালি, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিনব্যাপী কর্মসূচি শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন— উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান লিটন, সাবেক পৌর মেয়র আনোয়ার হোসেন ভিপি, নয়াবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান, উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি হুমায়ুন কবিরসহ অন্যান্য নেতাকর্মীরা।

মাগুরা: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মাগুরা জেলা বিএনপি’র কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে স্থানীয় নোমানী ময়দানে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র আহ্বায়ক আলী আহমেদ। উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন, আহসান হাবিব কিশোর, খান হাসান ইমাম সুজা, আলমগীর হোসেন, ফারুকুজ্জামান ফারুক, সদস্য কুতুব উদ্দিন প্রমুখ।

নেত্রকোণা: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা প্রশাসন দিনব্যাপী কর্মসূচির আয়োজন করে। কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা, বিশেষ মোনাজাত; সরকারি হাসপাতাল, জেলা কারাগার, সরকারি শিশু পরিবার, শিশু উন্নয়ন কেন্দ্র ও বৃদ্ধাশ্রমে উন্নতমানের খাবার পরিবেশন, প্রীতি ফুটবল ম্যাচ, প্রামান্য চলচ্চিত্র প্রদর্শন, ও সাংস্কৃতিক অনুষ্ঠান। জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন নেত্রকোণা-২ আসেনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক। বিশেষ অতিথি ছিলেন নেত্রকোণা-৩ আসনের সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী। বক্তব্য রাখেন, জেলা পরিষদ প্রশাসক এডভোকেট মো. নুরুজ্জামান নুরু ও পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম।

চবি: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান। বিশেষ অতিথি ছিলেন প্রো-ভিসি (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন ও প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম। এ ছাড়া বিভিন্ন অনুষদের ডিন, প্রক্টর, হল প্রভোস্ট, বিভাগীয় সভাপতি, ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বারহাট্টা (নেত্রকোণা): জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা, মতবিনিময় ও শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) সাজেদুল ইসলাম, উপজেলা বিএনপি’র সভাপতি মোস্তাক আহমেদ, সাধারণ সম্পাদক আশিক আহমেদ কমল, বীর মুক্তিযোদ্ধা রহমত আলী তালুকদার, বারহাট্টা প্রেস ক্লাবের সভাপতি শামসুদ্দিন আহমেদ বাবুল, সাবেক উপজেলা চেয়ারম্যান মানিক আজাদ, ওসি (তদন্ত) শফিকুজ্জামান, বারহাট্টা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আজিজুল হক ফারুক, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তরিকুল ইসলাম প্রমুখ।

পুঠিয়া (রাজশাহী): জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমান।

লালপুর (নাটোর): জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মো. মেশকাতুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবীর হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব হারুনার রশিদ পাপ্পু, গোপালপুর পৌর বিএনপি’র সাবেক আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র নজরুল ইসলাম মোলাম, লালপুর থানার ওসি মো. শফিকুল ইসলাম ও বীর মুক্তিযোদ্ধা শামসুল ইসলাম প্রমুখ।

পবিপ্রবি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে প্রশাসনিক ভবনের সামনে থেকে র‌্যালি বের করা হয়। পরে টিএসসি’র কনফারেন্স কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান। বিশেষ অতিথি ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ. বি. এম. সাইফুল ইসলাম ও ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমান। সভাপতিত্ব করেন রেজিস্ট্রার প্রফেসর মোহাম্মদ জামাল হোসেন।

শরলখোলা (বাগেরহাট): বিপ্লব ও সংহতি দিবসে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে জাতীয় সংগীত ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজোয়ান ইফতেখারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ আনোয়ার হোসেন পঞ্চায়েত, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক বেলাল হোসেন মিলন, উপজেলা জামায়াতের আমীর মাওলানা রফিকুল ইসলাম কবির, বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মোল্লা ইসাহাক আলী, কৃষি কর্মকর্তা দেবব্রত সরকার। তাফালবাড়ি স্কুল অ্যান্ড কলেজের অনুষ্ঠানে বক্তব্য রাখেন গভর্নিং বডির সভাপতি মো. হেমায়েত উদ্দিন কাজী, অধ্যক্ষ মানিক চাঁদ রায়, সহকারী অধ্যাপক আ. মালেক রেজা, মো. মোশাররফ হোসাইন, সিনিয়র শিক্ষক নজরুল ইসলাম ও সহকারী শিক্ষক আল মামুন।

দেলদুয়ার (টাঙ্গাইল): জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন আলোচনা সভা ও দেশাত্ববোধক গানের আয়োজন করে। আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জোহরা সুলতানা জুঁথীর সভাপতিত্বে বক্তব্য রাখেন— সহকারী কমিশনার (ভূমি) জেসমিন আক্তার, দেলদুয়ার থানা অফিসার ইনচার্জ সাখাওয়াত হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. বিদ্যুৎ কুমার সাহা, উপজেলা প্রেস ক্লাব সভাপতি মো. নুরুল ইসলাম, সদর ইউনিয়ন বিএনপি’র সভাপতি ওয়াহেদুল্লাহ্ মিয়া, সাধারণ সম্পাদক ফরহাদ তালুকদার প্রমুখ।

রায়পুর (লক্ষ্মীপুর): জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া। সভাপতিত্ব করেন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুন্নাহার। এ সময় রায়পুর উপজেলা ও পৌর বিএনপি’র নেতাকর্মী, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সালথা (ফরিদপুর): জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন থানার ওসি বাবলুর রহমান খান, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, সহ-সভাপতি শাহিন মাতুব্বর, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান মোল্যা, সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর এবং সালথা প্রেস ক্লাবের সভাপতি নুরুল ইসলাম নাহিদ। উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম, সদস্য সচিব এনায়েত হোসেন, যুগ্ম আহ্বায়ক মিরান মাতুব্বর, বিএনপি নেতা মুরাদুর রহমান ও মাহফুজুর রহমান খান প্রমুখ।

বোয়ালমারী (ফরিদপুর): জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রকিবুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) নাজমুন্নাহার নাঈম, থানার ওসি মোস্তাফিজুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা আলভীর রহমান, মুক্তিযোদ্ধা কমান্ডার অধ্যাপক আব্দুর রশিদ, উপজেলা বিএনপি’র সভাপতি এডভোকেট সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা, পৌর বিএনপি’র সভাপতি আব্দুল কুদ্দুস শেখ, সাধারণ সম্পাদক মো. ইমরান হোসাইন, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য আমিনুল ইসলাম প্রমুখ।

কমলনগর (লক্ষ্মীপুর): জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাহাত উজ জামানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন— কমলনগর থানার ওসি মোহাম্মদ ফরিদুল আলম, কৃষি কর্মকর্তা ইকতারুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান ভুঁইয়া, মহিলা বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ মোরশেদ আলম, যুব উন্নয়ন কর্মকর্তা আফছারুল হাছান, উপজেলা বিএনপি’র সভাপতি নুরুল হুদা চৌধুরী, সাধারণ সম্পাদক এম দিদার হোসেন, জামায়াতের আমীর মাওলানা আবুল খায়ের, জেলা জাতীয় ইমাম সমিতির সভাপতি মাওলানা গিয়াস উদ্দিন, প্রেস ক্লাবের সভাপতি ইউছুফ আলী মিঠু ও মহিলা দলের সভাপতি হোসনেয়ারা বাশার।