স্বচ্ছতার ভিত্তিতে ভোটগ্রহণ এবং গণনা কার্যক্রম পরিচালিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, ‘নির্বাচন কমিশন (ইসি) অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দেবে।’
বুধবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে গণভোট এবং নির্বাচন নিয়ে আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষক এবং সাংবাদিকদের ব্রিফিং অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রথমবারের মতো দেশের বাইরে পোস্টাল ভোটের আয়োজন করা হয়েছে উল্লেখ করে সিইসি বলেন, ‘অনেক ভোটার ভোট দিয়েছেন। তাদের দেয়া ব্যালট পেপার দেশে পৌঁছেছে। লিঙ্গ, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ভোট দেয়ার জন্য উৎসাহ দেয়া হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘১৬০ জন আন্তর্জাতিক সাংবাদিক নির্বাচন পর্যবেক্ষন করবেন। স্থানীয় এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বরাবরই নির্বাচন কমিশনের গাইড লাইন অনুসারে পর্যবেক্ষকের দায়িত্ব পালন করবেন।
রিপোর্ট এবং প্রতিবেদন নির্বাচনের আসল তথ্য তুলে ধরবে এমনটা প্রত্যাশা রাখেন সিইসি এ এম এম নাসির উদ্দিন।
স্বচ্ছতার ভিত্তিতে ভোটগ্রহণ পরিচালিত হবে: সিইসি
স্টাফ রিপোর্টার
সংসদ নির্বাচন ২০২৬
৫ মাস আগে
১১ ফেব্রুয়ারি (বুধবার), ২০২৬, ১২ঃ৪৮ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
