সাটুরিয়ায় শ্রমিকবাহী বাসে আগুন

ফন্ট সাইজ:

মানিকগঞ্জের সাটুরিয়ায় সিগারেটের আগুন থেকে একটি শ্রমিকবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এ কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। শুক্রবার দিবাগত রাত ১টা ১৫ মিনিটের দিকে উপজেলার ফুকুরহাটি ইউনিয়নের জান্না ফকিরবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি সাটুরিয়া থানার ওসি মোহাম্মদ মোশাররফ হোসেন নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সিগারেটের আগুন থেকে এ ঘটনা ঘটতে পারে। অগ্নিকাণ্ডের শিকার বাসটি পল্লী সেবা পরিবহনের। বাসটি এটি তারাসীমা অ্যাপারেলস লিমিটেড পোশাক কারখানার শ্রমিকদের আনা-নেয়ার কাজে ব্যবহৃত হতো। স্থানীয় সূত্রে জানা যায়, সিগারেটের আগুন থেকে বাসটিতে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে সাটুরিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুনে বাসটির বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানা গেছে।
প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় দুই লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে। সাটুরিয়া থানার ওসি অফিসার আরও বলেন, বিষয়টি খতিয়ে দেখার জন্য তদন্ত করা হবে।