নেত্রকোণার মদন উপজেলায় নিখোঁজের দুইদিন পর মাগড়া নদী থেকে আব্দুল লতিফ (৫৫) নামে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে উপজেলার তিয়শ্রী ইউনিয়নের সাইদপুর গ্রামের পেছনে মাগড়া নদীর পানিতে ভাসমান অবস্থায় মরদেহটি পাওয়া যায়। পরে স্বজনেরা মরদেহটি আব্দুল লতিফের বলে শনাক্ত করেন। নিহত আব্দুল লতিফ উপজেলার দক্ষিণ বালালী গ্রামের মৃত লাবু হাজীর ছেলে। জানা যায়, গত ৫ই নভেম্বর রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে আব্দুল লতিফ নিজ বাড়ি থেকে বের হন। এরপর সে আর বাড়িতে ফিরে আসেননি। স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। নিখোঁজের দুইদিন পর নদীতে তার মরদেহ ভাসমান অবস্থায় পাওয়া যায়। উদ্ধারের সময় মরদেহটি অর্ধগলিত অবস্থায় ছিল। এ ছাড়া তার কপালের ডান পাশে ছিদ্রযুক্ত জখমের চিহ্ন দেখা গেছে। খবর পেয়ে মদন থানার ওসি সালাহ উদ্দিন করিম ঘটনাস্থলে যান। পরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠাানো হয়।
মদনে অর্ধগলিত মরদেহ উদ্ধার
মদন (নেত্রকোণা) প্রতিনিধি
৮ নভেম্বর (রবিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
