মৌলভীবাজারে নাসের রহমানের সঙ্গে জমিয়ত নেতাদের মতবিনিময়

ফন্ট সাইজ:

বিএনপি’র শরিক দল জমিয়তে উলামায়ে ইসলাম মৌলভীবাজার জেলা শাখার নবনির্বাচিত নেতৃবৃন্দের মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান (এমপি) ও জেলা বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলার বাহারমর্দানে এম নাসের রহমানের গ্রামের বাড়িতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মৌলভীবাজার শাখার নবনির্বাচিত কমিটির পরিচিতি তুলে ধরেন যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা শরীফ খালেদ সাইফুল্লাহ। সভায় উপস্থিত ছিলেন- জেলা জমিয়তের বিদায়ী সভাপতি ও জেলার প্রধান উপদেষ্টা কেন্দ্রীয় জমিয়তের সহ-সভাপতি অধ্যক্ষ মাওলানা বদরুল ইসলাম, জেলা উপদেষ্টা মাওলানা শায়খ শরফুদ্দীন মেলাগড়ী, জেলা জমিয়তের নবনির্বাচিত সভাপতি মাওলানা রশীদ আহমদ হামিদী, সহ-সভাপতি হাফেজ মাওলানা মঈনুল হক চৌধুরী, সহ-সভাপতি মাওলানা আয়াজ আহমদ, সাধারণ সম্পাদক মাওলানা তালেব উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা শরীফ খালেদ সাইফুল্লাহ, সহ-সাধারণ সম্পাদক মাওলানা শাহ শরীফ আহমদ শরীফপুরী, সহ-সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা সুফিয়ান আহমদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা আজির উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা শাহ মাহমুদ, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা রিয়াজ উদ্দিন, কৃষিবিষয়ক সম্পাদক মাওলানা সাইদুর রহমান নিজামী, অর্থ সম্পাদক মাওলানা আব্দুস সামাদ, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা রুকনুদ্দিন, সহ-সমাজসেবা বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা বদরুজ্জামান, আব্দুল করিম, ছাত্রবিষয়ক সম্পাদক আল আমিন, অফিস সম্পাদক হাবিবুল্লাহ মাহমুদী সহ অন্যান্য নেতৃবৃন্দ। বিএনপি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা বিএনপি আহ্বায়ক কমিটি সদস্য, এম এ মুকিত, ফখরুল ইসলাম, হেলু মিয়া, বকসী মিছবাউর রহমান, সদর উপজেলা বিএনপি সভাপতি মুজিবুর রহমান মজনু, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মনোয়ার আহমদ রহমান প্রমুখ।