ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য জানতে মরিয়া যুক্তরাষ্ট্র, বিপুল অঙ্কের পুরস্কার ঘোষণা

ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য জানতে মরিয়া যুক্তরাষ্ট্র, বিপুল অঙ্কের পুরস্কার ঘোষণা

ফন্ট সাইজ:

ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পর্কে তথ্যের জন্য ২ কোটি ডলার বা প্রায় ২ হাজার ৪৭৯ কোটি ৬০ লাখ টাকা পুরস্কারের প্রস্তাব দিচ্ছে ওয়াশিংটন। একই সাথে তথ্যদাতাকে সম্ভাব্য বাসস্থানের সুবিধাও দেয়া হবে বলে মার্কিন সামরিক বাহিনী জানায়। এর আগে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প পুনর্ব্যক্ত করেন, তেহরান যুদ্ধ শেষ করার জন্য একটি চুক্তি করতে চায়। এ খবর দিয়েছে অনলাইন ডন।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক্সে এক পোস্টে জানায়, মার্কিন পররাষ্ট্র দপ্তরের ‘রিওয়ার্ডস ফর জাস্টিস’ কর্মসূচি এই পুরস্কারের প্রস্তাব দিচ্ছে। ইরানের পারমাণবিক কর্মসূচির স্থাপনা, সরঞ্জাম এবং বৈজ্ঞানিক কার্যক্রমের সাথে যুক্ত কর্মীদের তথ্যের জন্য এই পুরস্কার ও বাসস্থানের সুবিধা দেয়া হবে।

পুরস্কারের বিষয়ে এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (আইএইএ) নিরাপত্তাজনিত বাধ্যবাধকতার প্রতি ইরানের অসহযোগিতার কারণে সংস্থাটি তার ধারাবাহিক নজরদারি ও তথ্য হারিয়েছে। এর ফলে সেন্ট্রিফিউজের মতো মূল উপাদানগুলোর উৎপাদন ও মজুত সম্পর্কে আইএইএ-এর কাছে এখন সঠিক তথ্য নেই। তবে ঠিক কী ধরনের তথ্যের জন্য এই ২ হাজার ৪৭৯ কোটি ৬০ লাখ টাকা পুরস্কার হিসেবে দেয়া হবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো মানদণ্ড ওই বিবৃতিতে উল্লেখ করা হয়নি।