ঈদে ছোটকাকু সিরিজ: কঙ্গ থেকে বঙ্গ

ঈদে ছোটকাকু সিরিজ: কঙ্গ থেকে বঙ্গ

ফন্ট সাইজ:

খ্যাতিমান শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের ছোটকাকু সিরিজ অবলম্বনে ধারাবাহিক নাটক ‘কঙ্গ থেকে বঙ্গ’। ঈদের দিন থেকে ঈদের অষ্টম দিন পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৬টা ১০ মিনিটে চ্যানেল আইয়ে প্রচারিত হবে নাটকটি। কাহিনীতে দেখা যাবে গাজীপুরের নুহাশ পল্লীর পাশেই আধুনিক রিসোর্ট দখিন দুয়ার। সেখানে অবসর সময় কাটাতে যান ছোটকাকুর স্রষ্টা ফরিদুর রেজা সাগর, দেশসেরা গোয়েন্দা আফজাল হোসেন এবং আলোচিত চরিত্র শরিফ সিঙ্গাপুরী। দখিন দুয়ারের পরিবেশ তাদের

দারুণ পছন্দ হয়, তাই ক’দিন এখানে থাকবেন। কিন্তু প্রথম রাতেই ঘটে যায় ভয়ঙ্কর কিছু ঘটনা। ‘কঙ্গ থেকে বঙ্গ’ নির্মাণ করেছেন আফজাল হোসেন। এতে অভিনয় করেছেন- ঈশিকা সাকিন, তুষার খান, মোবাশ্বেরা ইরা, সরুপা বিথী, ফাহমিদা সালেহীন, সাদ্দাম হোসেন,

জ্যাক এবং ছোটকাকু চরিত্রে আফজাল হোসেন প্রমুখ। আফজাল হোসেন বলেন, এবারের সিরিজের গল্প বেশ মজার আর থ্রিলারে ভরপুর। বোঝাই যাবে না পরবর্তীতে কী ঘটতে চলেছে। আমার বিশ্বাস, ঈদে অন্যরকম আনন্দ দেবে সিরিজটি।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন