ব্রাহ্মণবাড়িয়ায় ঝটিকা মিছিল করেছে আওয়ামী যুবলীগ। শুক্রবার সকাল ৭ টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মালিহাতায় কুমিল্লা সিলেট মহাসড়কে এই মিছিল বের হয়। কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক সুজন দত্ত তার ফেসবুক আইডিতে ওই মিছিলের একটি ভিডিও পোস্ট করেন। পরে ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও সাবেক ভিপি এডভোকেট সিরাজুল ইসলাম ফেরদৌসের নেতৃত্বে যুবলীগের অর্ধশতাধিক নেতাকর্মী ব্যানার নিয়ে মহাসড়কে মিছিল করছে। ব্যানারে সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ডিসেম্বরে স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানানো ও যুবলীগের কেন্দ্রীয় সভাপতি শেখ পরশ, সাধারণ সম্পাদক নিখিলের মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। তাছাড়া জেলা আওয়ামী লীগ সভাপতি ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরীসহ কারান্তরীণ নেতাকর্মীদের মুক্তি দাবি করে স্ল্লোগান দেয় মিছিলকারীরা। মিছিলে জেলা যুবলীগ সাধারণ সম্পাদক এডভোকেট সিরাজুল ইসলাম ফেরদৌস, সদর যুবলীগ সাধারণ সম্পাদক জসিম উদ্দিন রানা, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্মসাধারণ সম্পাদক, যুবনেতা মমিন হোসেন, সরাইল উপজেলা যুবলীগ নেতা শেখ মো. মুন্না, সদর যুবলীগ নেতা রেজাউল হক, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী আশিকুর রহমান উপস্থিত ছিলেন।
ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়কে যুবলীগের ঝটিকা মিছিল
স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া থেকে
৭ নভেম্বর (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
