‘বাংলাদেশকে নতুন করে গড়ার সূচনা হয়েছিল ৭ই নভেম্বর’

‘বাংলাদেশকে নতুন করে গড়ার সূচনা হয়েছিল ৭ই নভেম্বর’

ফন্ট সাইজ:

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পূর্বধলা উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সকল নেতাকর্মী এবং উপজেলাবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক, বর্তমান সদস্য মো. জাহাঙ্গীর আলম। তিনি বলেন, ১৯৭৫ সালের ৭ই নভেম্বর সিপাহী-জনতার ঐতিহাসিক বিপ্লবের মধ্যদিয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা পেয়েছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে জাতির মাঝে ফিরিয়ে দিয়েছিল এই দিনটি। তিনি বলেন, গণতন্ত্র, জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধের ভিত্তিতে বাংলাদেশকে নতুন করে গড়ার সূচনা হয়েছিল ৭ই নভেম্বর।

আজকের এই দিনে আমাদের শপথ হোক, গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে ঐক্যবদ্ধ থাকবো। জাহাঙ্গীর আলম আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি সুখী, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে আমরা রাজপথে ঐক্যবদ্ধ থাকবো। তিনি ৭ই নভেম্বরের সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে দিবসটি যথাযথ মর্যাদায় পালনের জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।