অন্যের সঙ্গে নয়, নিজের সঙ্গেই প্রতিযোগিতা করেন ঢালিউড চিত্রনায়িকা অপু বিশ্বাস। প্রতিনিয়ত নিজেকে ছাড়িয়ে যাওয়াকেই জীবনের বড় চ্যালেঞ্জ মনে করেন তিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের কিছু ছবি প্রকাশ করে এমন বার্তাই দিয়েছেন এ অভিনেত্রী। ছবির ক্যাপশনে অপু লেখেন, প্রতিযোগিতা আমি নিজের সঙ্গেই করি, কারণ আয়নায় দেখা মানুষটার চেয়ে উন্নত মানুষ হওয়াটাই আমার জীবনের একমাত্র লক্ষ্য আর বড় লড়াই। এদিকে, অপু বিশ্বাস তিন ছবির কাজ নিয়ে এখন ব্যস্ত সময় পার করছেন।
অপুর প্রতিযোগিতা নিজের সঙ্গেই
স্টাফ রিপোর্টার
৭ নভেম্বর (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
