আজীবন সম্মাননা পাচ্ছেন পামেলা

আজীবন সম্মাননা পাচ্ছেন পামেলা

ফন্ট সাইজ:

হলিউডের আবেদনময়ী অভিনেত্রী পামেলা অ্যান্ডারসনের মুকুটে যুক্ত হচ্ছে নতুন সম্মান। ইতালির তুরিনো চলচ্চিত্র উৎসবে তাকে দেয়া হবে আজীবন সম্মাননা ‘স্টেলা দেলা মোল’। আগামী ২৪শে নভেম্বর থেকে ২রা ডিসেম্বর পর্যন্ত বসবে উৎসবের ৪৪তম আসর। সেখানে ‘দ্য লাস্ট শোগার্ল’ ছবির বিশেষ প্রদর্শনীর আগে দর্শকদের সঙ্গে সরাসরি কথোপকথনেও অংশ নেবেন অভিনেত্রী। ছবিটিতে অভিনয়ের সুবাদে ২০২৫ সালের গোল্ডেন গ্লোবসের মনোনয়ন পেয়েছিলেন পামেলা আ্যন্ডারসন।