চিত্রনায়িকা পরীমনিকে ঘিরে চলমান বিতর্কে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অবস্থান তুলে ধরেছেন অভিনেত্রী জাকিয়া বারী মম। পরীমনির একটি ছবি শেয়ার করে তিনি নেটিজেনদের সমালোচনা করেন। একইসঙ্গে মোজো সাংবাদিকদের কর্মকাণ্ড নিয়েও প্রশ্ন তোলেন এ অভিনেত্রী।
মম’র মতে, পরীমনির কঠিন সময়ে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনাকেও তার বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে। পরীমনির প্রতি সহমর্মিতা জানিয়ে তিনি বলেন, এদেশে থাকতে হলে এমন পরিস্থিতির বিরুদ্ধে লড়াই করেই এগিয়ে যেতে হবে।
আরও পড়ুন:
প্রথমবার সিনেমায় রিচি সোলায়মান
