রিপাবলিকান ও ডেমোক্রেটদের মধ্যে কোনো পার্থক্য নেই: ইরান

রিপাবলিকান ও ডেমোক্রেটদের মধ্যে কোনো পার্থক্য নেই: ইরান

ফন্ট সাইজ:

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টি ধরাশায়ী হয়েছে। বিরোধী ডেমোক্রেট দল কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট এবং নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ উভয়ে সংখ্যাগরিষ্ঠ আসন পেয়েছে। এতে আগামী দুই বছর দেশ পরিচালনায় বেকায়দায় পড়বেন ট্রাম্প। রিপাবলিকানদের এমন ভরাডুবির পর প্রতিক্রিয়া জানিয়েছে ইরান।

ইরানের নেতারা বলছেন, ডেমোক্রেট ও রিপাবলিকানদের মধ্যে তারা কোনো পার্থক্য দেখতে পান না। তারা জোর দিয়ে বলেছেন, আমেরিকা বরাবরই এমন এবং এমনই থাকবে।

দেশটির নেতারা বলেছেন, ইরানকে অবশ্যই প্রতিরোধ চালিয়ে যেতে হবে।
এরই মধ্যে আইআরজিসি জানিয়েছে, তারা হরমুজ প্রণালিতে তাদের নিয়ন্ত্রণ বজায় রাখতে অভিযান অব্যাহত রাখবে।