মার্কিন সিনেটে প্রথম মুসলিম প্রতিনিধি হিসেবে জয়লাভ করেছেন আবদুল আল সায়েদ। ইসরাইলের অর্থ সহায়তা দেয়ার ঘোর বিরোধী সায়েদ। তবে তার এই অবস্থানের পরও ইহুদি ভোটারদের সমর্থন পেয়েছেন তিনি। মিশিগানের প্রগতিশীল সুপারপ্যাক ‘মিলিয়নস অব মিশিগানিয়ানস’ তাদের এক বিশ্লেষণে জানায়, রাজ্যটিতে এলিসা স্লটকিন এবং আবদুল আল সায়েদের প্রতি ইহুদি ভোটারদের সমর্থনে প্রায় কোনো পার্থক্যই ছিল না।
রাজ্যের শীর্ষ ১২টি জিপ কোডের ভোটদানের ধরণ বিশ্লেষণের পর এই তথ্য প্রকাশ করেছে অ্যাডভোকেসি গ্রুপটি। তথ্যানুযায়ী, সায়েদ সেখানে মোট ইহুদি ভোটের ৬০ শতাংশ পেয়েছেন। দুই বছর আগের সিনেট নির্বাচনে স্লটকিনের পাওয়া ইহুদি সমর্থনের চেয়ে এটি মাত্র ১.৩ শতাংশ কম। আইপ্যাক (এআইপিএসি) এবং রিপাবলিকান গোষ্ঠীগুলো ইহুদি ভোটারদের মাইক রজার্সের পক্ষে টানতে লাখ লাখ ডলার খরচ করা সত্ত্বেও আল-সায়েদ এই উল্লেখযোগ্য সমর্থন ধরে রাখতে সক্ষম হন।
