দক্ষিণ এশীয় ফুটবলের সবচেয়ে আকর্ষণীয় ও রোমাঞ্চকর দ্বৈরথ দিয়ে আজ পর্দা উঠলো ‘টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ ২০২৬’-এর। টুর্নামেন্টের উদ্বোধনী দিনেই ঢাকার জাতীয় স্টেডিয়ামে গ্রুপ পর্বের হাই-ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। ম্যাচটিকে কেন্দ্র করে দেশের ফুটবলপ্রেমীদের মাঝে তৈরি হয়েছে ব্যাপক উন্মাদনা।
গ্রুপ ‘বি’-এর এই ম্যাচ দিয়ে উভয় দলই টুর্নামেন্টে তাদের মিশন শুরু করছে। এই গ্রুপে তাদের অপর প্রতিপক্ষ মালদ্বীপ। জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করতে মরিয়া দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলই। ইতোমধ্যে মাঠের লড়াইয়ের জন্য নিজেদের শুরুর একাদশ ঘোষণা করেছে উভয় শিবির। একনজরে দুই দলের শুরুর একাদশ
পাকিস্তান একাদশ: ইউসুফ ইজাজ বাট (গোলরক্ষক), মোহিব উল্লাহ, মোহাম্মদ হায়ান খাত্তাক, আলমগীর আলী খান গাজী, শায়াক দোস্ত, আবদুল রহমান, সৈয়দ আলী রাজা, আলী উজাইর মাহমুদ, হারিস আলী জেব, ওয়াকার এহতিশাম ও হাসিব আহমেদ খান।
ভারত একাদশ: আরশ আনোয়ার শেখ (গোলরক্ষক), বিজয় ভার্গিস, অভিষেক ধনঞ্জয় সূর্যবংশী, মুহাম্মদ উভাইস মোয়িক্কাল, সুহাইল আহমেদ ভাট, মুহাম্মদ সুহাইল, রিকি জন শাবং, মাংলেনথাং কিপগেন, এন পুথেনভিট্টিল নওশাদ, এন এন জয়ন্ত প্রভু ও হমিংথানমাউইয়া।
পর্দা উঠলো সাফ চ্যাম্পিয়নশিপের
স্পোর্টস ডেস্ক
খেলা
১ ঘন্টা আগে
৫ নভেম্বর (বৃহস্পতিবার), ২০২৬, ৩ঃ৪৩ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
