সিরিয়া ও সৌদি আরবের প্রতিরক্ষা চুক্তি: ৪ হাজার ৯৯৬ কোটি টাকার ঋণ সহায়তা

সিরিয়া ও সৌদি আরবের প্রতিরক্ষা চুক্তি: ৪ হাজার ৯৯৬ কোটি টাকার ঋণ সহায়তা

ফন্ট সাইজ:

এক মাসেরও কম সময়ের মধ্যে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার দ্বিতীয়বার রিয়াদ সফর করলেন। সফরে আল-শারা এবং সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের উপস্থিতিতে উভয় দেশের মধ্যে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই প্রতিরক্ষা চুক্তিটি এমন সময়ে স্বাক্ষরিত হলো যখন সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানি জানান, তার সরকার সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যকার যৌথ প্রতিরক্ষা জোটে যোগ দেয়ার বিষয়টি মূল্যায়ন করছে। বাহরাইনে মানামা সংলাপে তিনি উল্লেখ করেন, মক্কা জোটে সিরিয়ার অন্তর্ভুক্তির বিষয়ে আলোচনা চলছে। ইয়েমেনের হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইয়ে সৌদি আরব যখন আন্তর্জাতিক মিত্রদের সমর্থন চাইছে, তখন এই পদক্ষেপ এলো। একইসঙ্গে দুই নেতা লোহিত সাগর, বাব আল-মান্দেব ও হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা বজায় রাখা এবং নৌ চলাচলে হুমকি বন্ধের জোর আহ্বান জানান। সিরীয় গবেষক আহমেদ কাশেম আলজাজিরাকে জানান, সার্বভৌমত্ব রক্ষা এবং ইসরাইলের আগ্রাসন ঠেকাতে দামেস্কের একটি জোরালো প্রতিরোধ শক্তি প্রয়োজন।

এই সফরের আওতায় সৌদি ফান্ড ফর ডেভেলপমেন্ট সিরিয়ার অর্থ মন্ত্রণালয়ের সাথে সহজ শর্তে ৪০ কোটি ৩০ লাখ ডলারের (প্রায় ৪ হাজার ৯৯৬ কোটি ৩৮ লাখ টাকা) ছয়টি ঋণ চুক্তি সই করেছে। এছাড়া দুই দেশ শিল্প, কৃষি এবং পরিবেশ সংরক্ষণে একাধিক সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে। ২০২৪ সালের ডিসেম্বরে বাশার আল-আসাদ সরকারের পতনের পর আহমেদ আল-শারা ক্ষমতায় আসার পর থেকেই সৌদি আরব সিরিয়ার পুনর্গঠনে প্রধান সমর্থক হিসেবে পাশে রয়েছে।