অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকায় অনিয়ম তদন্তে ৩ সদস্যের কমিশন গঠন করেছে সরকার। গতকাল বুধবার মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। ২০২৪ সালের ৮ আগস্ট থেকে চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত দায়দায়িত্ব নির্ধারণ করবে কমিটি।
টিকা কেনা ও বিতরণে বিলম্ব, অনিয়ম এবং প্রশাসনিক ব্যর্থতার কারণে জনস্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব পড়ার অভিযোগ তদন্তে কমিশন গঠন করা হয়। কমিশনেক ৬০ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
কমিশনের সভাপতি করা হয়েছে হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি মামনুন রহমানকে। অন্য দুই সদস্য হলেন—বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) প্রেসিডেন্ট অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর এবং স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব এ এন এম মঈনুল ইসলাম।
