নির্বাচনে ভরাডুবি: বলরুম নির্মাণ নিয়ে ট্রাম্পের ৪১ মিনিটের ভাষণ

নির্বাচনে ভরাডুবি: বলরুম নির্মাণ নিয়ে ট্রাম্পের ৪১ মিনিটের ভাষণ

ফন্ট সাইজ:

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্রেটদের কাছে কংগ্রেসের উভয় কক্ষে নিয়ন্ত্রণ হারিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের দল। এতে হতাশা বিরাজ করছে রিপাবলিকান শিবিরে। তীব্র ক্ষোভ প্রকাশ করছেন বিভিন্ন নেতারা। কিন্তু নির্বাচনে হেরে সেদিকে যেন ভ্রুক্ষেপও নেই ট্রাম্পের। দলের এই হতাশার সময়ে তিনি মেতে আছেন বলরুম নিয়ে। নির্বাচনে হারার পরের দিনই সাংবাদিকদের হোয়াইট হাউসের একটি নির্মাণাধীন বলরুম পরিদর্শনের আমন্ত্রণ জানান ট্রাম্প। ফলাফলের পর এই প্রথম জনসমক্ষে এসে তিনি বলরুমের বিভিন্ন দিক নিয়ে কথা বলেন। নির্মাণাধীন সাইটে প্রায় ৪১ মিনিট ধরে সিলিংয়ের উচ্চতা, করিন্থিয়ান কলাম এবং ফ্লোর প্ল্যান নিয়ে কথা বলেন তিনি।

সাংবাদিকরা ভোট ও পরাজয় সংক্রান্ত প্রশ্ন করার পর তিনি ভোট নিয়ে কথা বলেন। এর আগে তিনি শুধু বলরুম নিয়েই কথা বলছিলেন।

উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প স্বীকার করেন, রিপাবলিকানদের এই শোচনীয় পরাজয়ের পেছনে ইরান যুদ্ধ একটি বড় কারণ। এর আগে সামাজিক মাধ্যমে উপ-রাষ্ট্রপতি জেডি ভ্যান্সও একই কারণ উল্লেখ করেছিলেন। তবে অতীতে ফিরে গেলে ট্রাম্প নীতিগতভাবে কোনো পরিবর্তন আনতেন না বলে জানান। ট্রাম্পের মতে, ইরান যাতে কখনোই পারমাণবিক অস্ত্র লাভ করতে না পারে, সেজন্যই এই যুদ্ধ শুরু করা জরুরি ছিল। এছাড়া নতুন ডেমোক্রেট কংগ্রেসের সাথে কাজ করার বিষয়ে তিনি জানান, তারা ধ্বংসাত্মক কিছু না চাইলে তিনি তাদের সাথে মিলে কাজ করতে পারেন এবং তার হাতে ভেটো দেয়ার ক্ষমতা রয়েছে।