ফুরফুরে মেজাজে মিম

ফুরফুরে মেজাজে মিম

ফন্ট সাইজ:

অভিনয় দিয়ে দর্শকের ভালোবাসা পাওয়ার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও সরব বিদ্যা সিনহা মিম। সেই ধারাবাহিকতায় এবার থাইল্যান্ডের ফুকেট ভ্রমণের কিছু মুহূর্ত ভক্ত-অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি। শেয়ার করা ছবিগুলোতে বেশ ফুরফুরে মেজাজে দেখা গেছে তাকে। জীবনসঙ্গী সনি পোদ্দারের সঙ্গে থাইল্যান্ডের এই পর্যটন শহরের বিভিন্ন অলিগলিতে ঘুরে বেড়াতে দেখা যায় তাদের। ছবি শেয়ার করে ক্যাপশনে মিম লিখেছেন, একটু ঘোরাঘুরি করলে জীবনটা আরও সুন্দর লাগে।