মধ্যবর্তী নির্বাচনের ফল নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি এই ফলাফলকে স্বাগত জানিয়েছেন। বুধবার (৪ নভেম্বর) দ্য গার্ডিয়ানের লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে ওবামা লিখেছেন, আজ রাতে মার্কিন জনগণ একটি সুস্পষ্ট বার্তা দিয়েছেÑ তারা এমন রাজনীতি চায় যা মানুষকে বিভক্ত না করে একত্রিত করে, এবং এমন নেতা চায় যারা তাদের সম্মুখীন হওয়া সমস্যাগুলোর সুনির্দিষ্ট সমাধান দেবেন।
তিনি আরও লিখেছেন, এই ফল কেবল তখনই সম্ভব হয়েছে যখন দেশের প্রতিটি অঞ্চলে, এমনকি একসময় অসম্ভব বলে বিবেচিত এলাকাগুলো থেকেও অসামান্য প্রার্থীরা এগিয়ে এসেছেন।
তারা ভিন্ন ভিন্ন প্রেক্ষাপট থেকে এসে বিভিন্ন রাজনৈতিক দৃষ্টিভঙ্গির প্রতিনিধিত্ব করতেন উল্লেখ করে ওবামা বলেছেন, কিছু অভিন্ন মূল্যবোধ, জনসেবার প্রতি বিশ্বাস এবং নিজ নিজ জেলা ও রাজ্যের জনগণকে অগ্রাধিকার দেয়ার অঙ্গীকারের মাধ্যমে তারা ঐক্যবদ্ধ ছিলেন।
মার্কিন জনগণ স্পষ্ট বার্তা দিয়েছে: ওবামা
মানবজমিন ডেস্ক
বিশ্বজমিন
৯ ঘন্টা আগে
৪ নভেম্বর (বুধবার), ২০২৬, ৪ঃ৩৮ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
