বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরির লাশ উদ্ধারের ঘটনায় করা হত্যা মামলায় তাসনিম দিশাকে জিজ্ঞাসাবাদের জন্য আরও তিনদিনের রিমান্ডের পাঠিয়েছেন আদালত। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলামের আদালত রিমান্ডের আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর ফিরোজ উদ্দিন তার ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। সাত কারণ দেখিয়ে রিমান্ড আবেদন করা হয়। পরে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
গত শনিবার রাত ২টার দিকে রাজধানীর কাফরুল এলাকা থেকে দিশাকে গ্রেপ্তার করা হয়। পরদিন দিশার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
ক্ষমতাচ্যুত শেখ হাসিনার দেশত্যাগের ‘ভিডিও ধারণকারী’ হিসেবে আলোচনায় থাকা তাহসিফ সাউরির ভাসমান লাশ গত ২৮ অক্টোবর বিকালে তুরাগের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে উদ্ধার করে নৌ পুলিশ। এ ঘটনায় তাহসিফের বাবা মামলা করেন। এর আগে ঘটনার দিন রাতে উত্তরার একটি বারে তাহসিফের সঙ্গে দিশাকে দেখা গিয়েছিল।
তাহসিফের মৃত্যু: ফের ৩ দিনের রিমান্ডে দিশা
স্টাফ রিপোর্টার
অনলাইন
৫৯ মিনিট আগে
৪ নভেম্বর (বুধবার), ২০২৬, ৪ঃ১৯ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
