প্রথম মুসলিম সিনেটর হিসেবে আল সায়েদের ঐতিহাসিক জয়

প্রথম মুসলিম সিনেটর হিসেবে আল সায়েদের ঐতিহাসিক জয়

ফন্ট সাইজ:

মার্কিন সিনেট নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী আবদুল আল সায়েদ জয়লাভ করেছেন। যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে তিনি রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে পরাজিত করেছেন। সাবেক জনস্বাস্থ্য কর্মকর্তা সায়েদ দেশটির ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর হিসেবে নির্বাচিত হলেন। অবসরগ্রহণকারী ডেমোক্রেট সেনেটর গ্যারি পিটার্সের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন তিনি। এ তথ্য নিশ্চিত করে বার্তা সংস্থা এপি।

সর্বশেষ প্রকাশিত ভোটের ফলাফল অনুযায়ী, সায়েদ ৫১.৮ শতাংশ বা ২২,২৬,৭৮৪ ভোট পেয়ে নিজের জয় নিশ্চিত করেছেন। তার প্রধান প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী মাইক রজার্স পেয়েছেন ৪৬.২ শতাংশ বা ১৯,৮৩,৪৭৭ ভোট। এছাড়া লিবারটারিয়ান প্রার্থী লিডিয়া ক্রিস্টেনসেন ১.০ শতাংশ বা ৪৪,৪১৫ ভোট এবং অন্যান্য প্রার্থীরা মিলে ১.০ শতাংশ বা ৪১,০৪৮ ভোট পেয়েছেন।

এর আগে প্রাইমারি নির্বাচনে বিশাল তহবিল ও দলীয় প্রভাবশালী নেতাদের সমর্থন থাকা সত্ত্বেও হ্যালি স্টিভেন্সকে তুমুল প্রতিদ্বন্দ্বিতায় পরাজিত করে আল সায়েদ মনোনয়ন জিতেন। নির্বাচনের আগে অন্তিম মুহুর্তে স্টিভেন্স সায়েদের উপর তার সমর্থন তুলে নেন এবং প্রকাশ্যে রিপাবলিকান প্রার্থীকে সমর্থন দেন। তবে ভোটে এর প্রভাব প্রকট হয়ে উঠতে পারেনি। বিশ্লেষকদের মতে, যুদ্ধক্ষেত্রের মতো গুরুত্বপূর্ণ এই অঙ্গরাজ্যে তার এই বিজয় দেশের প্রগতিশীল শিবিরকে আরও বেশি উজ্জীবিত করবে।