যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরানের প্রধান মধ্যস্থতাকারী মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ধরাশায়ী করে ডেমোক্রেটদের বিজয়ের মধ্য দিয়ে মার্কিনিরা ‘যুদ্ধের বিরুদ্ধে’ ভোট দিয়েছেন।
মধ্যবর্তী নির্বাচনে বড় ধরনের অপ্রত্যাশিত জয়ের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ পেয়েছে ডেমোক্রেটরা। এই ফলাফল দেশটির প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও তার দলের প্রতি মার্কিন জনগণের কঠোর প্রত্যাখ্যানের বার্তা দিয়েছে। এ খবর দিয়ে বার্তা সংস্থা এএফপি বলছে, এক্সে দেয়া এক পোস্টে গালিবাফ লিখেছেন, বিবেকের তাড়নায় হোক কিংবা জীবনযাত্রার ব্যয়ের চাপে মার্কিনিরা যুদ্ধের বিরুদ্ধে ভোট দিয়েছেন। আমরা এই বার্তাকে সমর্থন করি।
তিনি আরও লিখেছেন, যুক্তরাষ্ট্র সরকার যদি আন্তর্জাতিক প্রভু ও ব্ল্যাকমেইলারদের স্বার্থ রক্ষায় নিজেদের জনগণের ইচ্ছার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, তাহলে তারা বুঝতে পারবে, আমাদের ‘না’ বলার পরিণতি হবে এক দুঃস্বপ্ন।
