বির্তককে উড়িয়ে দিয়ে বিজয়ী হলেন ইলহান ওমর

বির্তককে উড়িয়ে দিয়ে বিজয়ী হলেন ইলহান ওমর

ফন্ট সাইজ:

প্রতিনিধি পরিষদে পুনর্নিবাচনে জয়লাভ করেছেন ডেমোক্রেট প্রার্থী ইলহান ওমর। যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের পঞ্চম কংগ্রেসনাল ডিস্ট্রিক্টে জয় পান তিনি। আদালতের একটি নথিতে এই রাজনীতিবিদের অতিরিক্ত একটি নাম আসার পর তার পরিচয় জালিয়াতির অভিযোগ তোলে প্রতিপক্ষ। এর পরিপ্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প কংগ্রেস থেকে তার পদত্যাগ করার দাবি জানান। তবে এসব বিতর্ক ও রাজনৈতিক চাপকে উড়িয়ে দিয়ে তিনি ভোটারদের রায়ে নিজের আসন ধরে রাখতে সক্ষম হলেন।