টানা পঞ্চম জয় ফিলিস্তিনি বংশোদ্ভূত রাশিদা তালিবের

টানা পঞ্চম জয় ফিলিস্তিনি বংশোদ্ভূত রাশিদা তালিবের

ফন্ট সাইজ:

কংগ্রেসের প্রতিনিধি পরিষদে টানা পঞ্চমবারের মতো জয়লাভ করেছেন ফিলিস্তিনি বংশোদ্ভূত রাশিদা তালিব। যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের দ্বাদশ কংগ্রেসনাল ডিস্ট্রিক্টে ডেমোক্রেট প্রার্থী ও বর্তমান প্রতিনিধি পুনর্নিবাচনে এ জয় পান তিনি। প্রাথমিক বেসরকারি ফলাফলে ভোট গণনার পর দেখা যায়, তালিব ৮২.৬ শতাংশ অর্থাৎ ২৬,৬৭৬ ভোট পেয়ে জয় নিশ্চিত করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী জেমস ডি. হুপার পেয়েছেন ১৪.৭ শতাংশ বা ৪,৯১২ ভোট।

এই নির্বাচনে মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। মিশিগানের ডেট্রয়েট এবং ডিয়ারবর্ন কেন্দ্রিক এই দ্বাদশ ডিস্ট্রিক্টের বিজয়ের ফলে রাশিদা তালিব মার্কিন প্রতিনিধি পরিষদে আরও একটি দুই বছরের মেয়াদ পেতে যাচ্ছেন। নতুন কংগ্রেসের এই মেয়াদ শুরু হবে আগামী ২০২৭ সালের ৩রা জানুয়ারি। তিনি ফিলিস্তিনে ইসরাইলি আগ্রাসনের ঘোর বিরোধী।