কানাডার পশ্চিমাঞ্চলে গ্রিজলি ভাল্লুকের সন্দেহভাজন হামলায় এক নারী নিহত হয়েছেন এবং তার ১৯ বছর বয়সী মেয়ে নিখোঁজ রয়েছেন। বৃটিশ কলাম্বিয়ার কনজারভেশন অফিসার সার্ভিস সামাজিক মাধ্যমে জানায়, সপ্তাহান্তে নিখোঁজ দুজনকে খুঁজতে গিয়ে রবিবার এক কর্মকর্তারা মায়ের মরদেহ খুঁজে পান। মেয়েটিকে উদ্ধারের তল্লাশি অভিযান এখনো চলছে। নিহত নারীর নাম জেনি বালকারাস। বেলা কুলা এলাকার স্নুকা ওয়েস্ট ট্রেইল এলাকায় এই ঘটনা ঘটে। বেলা কুলার একটি ট্রেইলহেডের কাছ থেকে তাদের গাড়ি উদ্ধার করা হয়। উল্লেখ্য, গত নভেম্বর মাসেও একই প্রদেশের একটি স্কুলে গ্রিজলি ভাল্লুকের আক্রমণে ১১ জন আহত হয়েছিল।
কানাডায় গ্রিজলি ভাল্লুকের হামলায় মা নিহত ও মেয়ে নিখোঁজ
মানবজমিন ডেস্ক
বিশ্বজমিন
২ ঘন্টা আগে
৪ নভেম্বর (বুধবার), ২০২৬, ১১ঃ৩২ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
