সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ফন্ট সাইজ:

আজ এবং আগামীকাল বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সোলার এক্সপো অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৯টায় দুইদিনব্যাপী এ এক্সপোর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ৯০টির বেশি প্রদর্শনী স্টল থাকছে মেলায়। এক্সপো দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। মেলার প্রতিপাদ্য বিষয় হচ্ছে- ‘প্রতি ইঞ্চি ছাদ কাজে লাগাই, সৌরবিদ্যুতে আয় বাড়াই’। বিদ্যুৎ বিভাগ ও ইডকলের যৌথ আয়োজনে ‘বাংলাদেশ সোলার এক্সপো-২০২৬’ এর আয়োজন করেছে। সৌরবিদ্যুতের দ্রুত সম্প্রসারণ, প্রশাসনিক জটিলতা নিরসন ও বিনিয়োগ ত্বরান্বিত করতে ইতিমধ্যে ‘বিশেষ সৌরবিদ্যুৎ অধ্যাদেশ-২০২৬’ জারি করা হয়েছে এবং নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন ও ব্যবহার বৃদ্ধি, বেসরকারি বিনিয়োগ আকর্ষণ ও প্রাতিষ্ঠানিক সমন্বয়ের লক্ষ্যে ‘জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র ২০২৬-২০৩০’ গৃহীত হয়েছে।

এ ছাড়াও ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সম্প্রসারণে নেট মিটারিং ব্যবস্থায় উদ্বৃত্ত বিদ্যুৎ প্রতি ইউনিট ১০ টাকা ৫০ পয়সায় ক্রয়ের বিশেষ প্যাকেজ ঘোষণা করা হয়েছে। বেসরকারি খাতকে উৎসাহিত করতে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে সরকার কর্তৃক সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ছাদে নিজস্ব মূলধন ছাড়াই তৃতীয় পক্ষের মাধ্যমে সৌরপ্যানেল স্থাপনে ঙঢ়বৎধঃরড়হধষ ঊীঢ়বহফরঃঁৎব (ঙঢ়ঊী) মডেলকে উৎসাহিত করা হয়েছে। দেশে সৌরবিদ্যুৎ ও জ্বালানি সংরক্ষণ প্রযুক্তির সম্প্রসারণ, প্রকল্প বাস্তবায়ন ব্যয় হ্রাস এবং বিনিয়োগ উৎসাহিত করার লক্ষ্যে সৌরবিদ্যুৎ ও ব্যাটারি সংশ্লিষ্ট পণ্যের আমদানি শুল্ক ১ শতাংশে নামিয়ে আনা হয়েছে এবং মূল্য সংযোজন কর (মূসক) মওকুফ করা হয়েছে। এক্সপো’র মূল লক্ষ্য হলো- সরকার কর্তৃক গৃহীত সকল উদ্যোগসহ সৌর প্রযুক্তির সর্বাধুনিক উদ্ভাবনগুলো তুলে ধরা, বিনিয়োগে উৎসাহ প্রদান করা এবং নবায়নযোগ্য শক্তি খাতে অংশীজনদের মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার করা।

সৌরবিদ্যুৎ খাতের উদ্ভাবনী সমাধান ও সমন্বিত সেবা এক ঠিকানায় নিয়ে আসতে এই এক্সপোতে থাকছে বিশেষায়িত প্রদর্শনী স্টল। এতে সোলার প্যানেল, ইনভার্টার, স্মার্ট গ্রিড প্রযুক্তি, এডভান্সড ব্যাটারি স্টোরেজ সিস্টেমসহ আধুনিক সোলার সরঞ্জামের প্রদর্শনী থাকবে। এর পাশাপাশি বর্ণিত এক্সপোতে প্রকল্প অর্থায়ন, সহজ শর্তে ঋণ সুবিধা এবং কারিগরি সহায়তা প্রদানের জন্য দেশের শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান, প্রকল্প উন্নয়নকারী ও সেবা প্রদানকারী প্রতিষ্ঠানসমূহ তাদের সেবা তুলে ধরবে। দুইদিনব্যাপী এই সম্মেলনে বিশ্বমানের প্রযুক্তি প্রদর্শনীর পাশাপাশি সোলার খাতের কৌশলগত উন্নয়ন, নীতিগত পরিবেশ এবং বিনিয়োগ সম্ভাবনা নিয়ে ‘চড়ষরপু, চবড়ঢ়ষব ধহফ ঈধঢ়রঃধষ ভড়ৎ ইধহমষধফবংয’ং ঝড়ষধৎ জবাড়ষঁঃরড়হ’ শীর্ষক মূল প্রতিপাদ্যের অধীনে চারটি বিশেষায়িত সেমিনার অনুষ্ঠিত হবে।