দুর্নীতি বিতর্কে মুখ খুললেন শাবানা

দুর্নীতি বিতর্কে মুখ খুললেন শাবানা

ফন্ট সাইজ:

তামিলনাড়ুর সাবেক খাদ্য ও সমবায়মন্ত্রী কে এন নেহরুর বিরুদ্ধে ওঠা দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে জনপ্রিয় অভিনেত্রী শাবানা শাজাহানের। প্রায় ৮৩২ কোটি ৭৭ লাখ ২৭ হাজার টাকার এই দুর্নীতি মামলায় নাম জড়ানোর অভিযোগে এবার মুখ খুলেছেন দক্ষিণী টেলিভিশন জগতের পরিচিত মুখ শাবানা। নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে দাবি করেছেন অভিনেত্রী। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক বিবৃতিতে শাবানা বলেন, কোনো তথ্যপ্রমাণ ছাড়াই কয়েকটি সোশ্যাল মিডিয়া পেজ তার বিরুদ্ধে মিথ্যা খবর ছড়াচ্ছে। এমনকি তার ছবি ব্যবহার করে আপত্তিকর ক্যাপশন ও কুরুচিপূর্ণ পোস্ট করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

অভিনেত্রীর কথায়, যৌন ইঙ্গিতপূর্ণ পোস্টের মাধ্যমে তাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা হচ্ছে; যা অত্যন্ত অপমানজনক। অভিযোগগুলো ভবিষ্যতে মিথ্যা প্রমাণিত হলে অপপ্রচারকারীরা কি একইভাবে সত্য প্রকাশ করবে, সেই প্রশ্নও তুলেছেন তিনি। তার মতে, নিজের মর্যাদা অন্যের মতামতের ওপর নির্ভরশীল নয়। তার পরিবার প্রকৃত সত্য জানে। কে এন নেহরুর বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের তদন্ত করছে ডিরেক্টরেট অব ভিজিল্যান্স অ্যান্ড অ্যান্টি-করাপশন (ডিভিএসি)।

মাদ্রাজ হাইকোর্টের নির্দেশে সম্প্রতি প্রায় ২৫টি জায়গায় তল্লাশি চালানো হয়েছে। এ ঘটনায় অভিনেত্রীর পিতা অশোক কুমারও নিজের নাম জড়ানোর অভিযোগ অস্বীকার করেছেন। কেরালায় জন্ম শাবানা ‘সেম্বারুথি’ ধারাবাহিকে পার্বতী চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পান। তিনি তামিল অভিনেতা আরিয়ানের স্ত্রী।