বলিউড বাদশাহ শাহরুখ খানের ৬১তম জন্মদিনে ভক্তদের উপহার হিসেবে প্রকাশ পেলো আসন্ন সিনেমা ‘কিং’র প্রথম গান ‘তু মিল যায়ে’। গানটিতে শাহরুখের সঙ্গে রোমান্সে দেখা গেছে দীপিকা পাড়ুকোনকে। রোমান্টিক দৃশ্যের পাশাপাশি রয়েছে রক্তাক্ত অ্যাকশন ও আন্ডারওয়ার্ল্ডের ঝলক। অরিজিৎ সিং ও মধুবন্তী বাগচী গানটিতে কণ্ঠ দিয়েছেন। সংগীত পরিচালনায় শচীন-জিগর। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত সিনেমাটি ২৪শে ডিসেম্বর ২০২৬ বিশ্বব্যাপী মুক্তির কথা রয়েছে। এতে আরও অভিনয় করেছেন— সুহানা খান ও অভিষেক বচ্চনসহ অনেকে।
জন্মদিনে চমকে দিলেন শাহরুখ
বিনোদন ডেস্ক
৩ নভেম্বর (মঙ্গলবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
