ঢাকা আন্তর্জাতিক উৎসবে ‘চিরকুট’

ঢাকা আন্তর্জাতিক উৎসবে ‘চিরকুট’

ফন্ট সাইজ:

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৫তম আসরে বাংলাদেশ প্যানোরামা বিভাগে অফিসিয়াল সিলেকশন পেয়েছে মুনতাসির আকিব পরিচালিত চলচ্চিত্র ‘চিরকুট’। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নব্বই দশকের একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত সিনেমাটি মুক্তির পর থেকেই দর্শকদের আগ্রহ তৈরি করেছে।

মুক্তির তৃতীয় সপ্তাহেও স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাস ও রাজশাহী গ্র্যান্ড রিভার ভিউ সিনেপ্লেক্সে প্রদর্শিত হচ্ছে এটি। আন্তর্জাতিক উৎসবে নির্বাচিত হওয়ায় উচ্ছ্বসিত নির্মাতা, শিল্পী ও কলাকুশলীরা। উৎসবে সিনেমাটির প্রদর্শনীর অপেক্ষায় রয়েছেন সংশ্লিষ্টরা।