ডিজনির জনপ্রিয় অ্যানিমেশন ফ্র্যাঞ্চাইজি ‘জুটোপিয়া’র তৃতীয় কিস্তিতে দর্শকদের জন্য থাকছে নতুন চমক। এবার পরিচিত শহরের গণ্ডি পেরিয়ে অজানা জগতে অভিযান চালাবে গোয়েন্দা জুডি হপস ও নিক ওয়াইল্ড। গল্পে প্রথমবারের মতো জায়গা করে নেবে পাখিরাও। সম্প্রতি এক চলচ্চিত্র উৎসবে এমনই আভাস দিয়েছেন ডিজনি অ্যানিমেশনের প্রধান সৃজনশীল কর্মকর্তা জ্যারেড বুশ। সিনেমাটির নির্মাণকাজ শুরু হলেও মুক্তির তারিখ এখনো চূড়ান্ত হয়নি।
‘জুটোপিয়া’র এবার ভিন্ন অভিযানে
বিনোদন ডেস্ক
৩ নভেম্বর (মঙ্গলবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
