প্রবাসে অমূল্য স্মৃতি পেলেন রুবেল

প্রবাসে অমূল্য স্মৃতি পেলেন রুবেল

ফন্ট সাইজ:

দীর্ঘদিন পর নিজের সংগীতজীবনের দুর্লভ স্মৃতির দেখা পেলেন জনপ্রিয় সংগীতশিল্পী এস ডি রুবেল। কানাডার মন্ট্রিয়েলে প্রবাসী দম্পতি বিপ্লব ও মিলার কাছে সংরক্ষিত অবস্থায় খুঁজে পেয়েছেন তার তৃতীয় অ্যালবাম ‘কেউ নেই’র ক্যাসেট। সঙ্গে রয়েছে ক্যাসেট প্লেয়ারও। এত বছর ধরে ভালোবাসা ও যত্নে স্মৃতিচিহ্ন দু’টি আগলে রাখায় আবেগ আপ্লুত হয়েছেন শিল্পী। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করে দম্পতির প্রতি কৃতজ্ঞতা জানান রুবেল। উল্লেখ্য, ‘অনেক বেদনা ভরা’, ‘লাল বেনারসী’সহ অসংখ্য জনপ্রিয় গানের শিল্পী তিনি।