নতুন পরিচয়ে নাজনীন নীহা

নতুন পরিচয়ে নাজনীন নীহা

ফন্ট সাইজ:

ছোট পর্দার অভিনেত্রী নাজনীন নাহার নীহা এবার যুক্ত হলেন ভিন্ন পরিচয়ে। দেশীয় স্কিনকেয়ার ব্র্যান্ড স্কিনো’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। ঢাকায় প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষর করেন অভিনেত্রী।

নতুন দায়িত্ব পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে নীহা বলেন, গবেষণা, সচেতনতা ও গুণগত মানকে গুরুত্ব দেয়া প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হতে পেরে ভালো লাগছে। আগামী দিনে পণ্যের প্রচারের পাশাপাশি ত্বকের যত্নের বিষয়ে সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রমেও অংশ নেবেন তিনি।