শাপলা চত্বর হত্যাকাণ্ড: অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে ১২ নভেম্বর

ফন্ট সাইজ:

২০১৩ সালে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের শুনানি ছিল আজ। তবে তা পিছিয়ে ১২ নভেম্বর সময় নির্ধারণ করা হয়েছে।
রোববার শুনানি হবে এ প্রেক্ষিতে এদিন ট্রাইব্যুনালে সাবেক মন্ত্রী দীপু মণি, হাসানুল হক ইনু, টুকুসহ ৯ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এদিকে মামলার আসামি জিয়াউল আহসানকে নিরাপত্তাজনিত কারণে ভার্চুয়ালি হাজির করা হবে বলে জানানো হয়েছিল। এছাড়া অসুস্থ থাকায় ট্রাইব্যুনালে সাবেক আইজিপি শহীদুল হককে হাজির করা হয়নি।
গত ৭ই অক্টোবর মামলার অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে ১লা নভেম্বর দিন ধার্য করেছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল এ দিন ধার্য করেন তখন।