মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ

পুলিশ-পোশাকশ্রমিক সংঘর্ষ

মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ

ফন্ট সাইজ:

রাজধানীর মিরপুর এলাকায় পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় মেট্রোরেলের তিনটি স্টেশন বন্ধ ঘোষণা করা হয়েছে। রোববার দুপুর ১২টার দিকে সংঘর্ষের পর থেকে মিরপুর-১০, মিরপুর-১১ ও পল্লবী স্টেশনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

মেট্রোরেল পুলিশের (এমআরটি পুলিশ) অপারেশন বিভাগের পরিদর্শক মো. মহসীন শেখ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে মাসিক মজুরি ন্যূনতম ৩০ হাজার টাকা করার দাবিতে আজ সকাল ৯টার দিকে বিভিন্ন পোশাক কারখানার কয়েকশ শ্রমিক রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন। এতে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।
এদিন বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ সদস্যদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। পরে পুলিশ তাদের লাঠিপেটা ও টিয়ারশেল নিক্ষেপ করে। মিরপুর-১১ নম্বরে মেট্রো স্টেশনের নিচে পুলিশের গাড়িতে আগুন দিয়েছে আন্দোলনকারীরা।