ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরের বিভিন্ন এলাকায় আবারও বিক্ষোভ শুরু করেছেন পোশাকশ্রমিকেরা। রোববার সকাল থেকে কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজার, চন্দ্রা পল্লীবিদ্যুৎ, মৌচাক ও তেলিচালা এলাকায় বিক্ষোভ শুরু করেন তারা।
কোনাবাড়ীতে পুলিশ বক্সে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বিক্ষোভ ও অবরোধের কারণে ঢাকা–টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।
আরও পড়ুন:
মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ
কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, ‘আজ সকাল থেকেই মহাসড়কে অবস্থান নিয়েছেন পোশাকশ্রমিকরা। এতে যান চলাচল বন্ধ রয়েছে।’
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পাঁচ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
