দিনাজপুর শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষায় পাসের হার ও জিপিএ-৫ দুটোই কমেছে। এ বছর পাসের হার ৪৫.৯৮ শতাংশ। মোট জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ৯৫৩ জন শিক্ষার্থী। এটি এই শিক্ষা বোর্ডের ইতিহাসে সর্বনিম্ন পাসের হার। আর ৪৯টি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাশ করেননি। পাশাপাশি মাত্র ৬টি প্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী পাশ করেছেন।
শনিবার সকালে শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. বোরহান উদ্দিন ফল তুলে ধরেন।
তিনি জানান, এবার এই বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় মোট ১ লাখ ১১ হাজার ৭৮৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। তাদের মধ্যে ৫১ হাজার ৩৯৮ জন পরীক্ষার্থী পাস করেছেন। মোট পাসের হার ৪৫.৯৮ শতাংশ। এবার এই বোর্ড থেকে ২ হাজার ৯৫৩ জন জিপিএ-৫ পেয়েছেন। অন্যদিকে এবার ৪৯টি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করতে পারেননি এবং শতভাগ পাস করেছে মাত্র ৬টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
সব সূচকে এগিয়ে মেয়েরা
এইচএসসি পরীক্ষার ফলাফলে জিপিএ-৫ ও পাসের হারসহ সব সূচকে এগিয়ে রয়েছে মেয়েরা। প্রকাশিত ফলাফলে দেখা যায়, এবার দিনাজপুর বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন দুই হাজার ৯৫৩ জন শিক্ষার্থী। তাদের মধ্যে মেয়ে এক হাজার ৫৭০ জন ও ছেলে এক হাজার ৩৮৩ জন। ছেলেদের চেয়ে মেয়েরা ১৮৭ জন বেশি।
দিনাজপুর বোর্ডে ইতিহাসে সর্বনিম্ন পাসের হার, ৪৯টি প্রতিষ্ঠানে সবাই ফেল
দিনাজপুর প্রতিনিধি
অনলাইন
২ ঘন্টা আগে
৩১ অক্টোবর (শনিবার), ২০২৬, ৪ঃ১৪ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
