এইচএসসি-সমমান পরীক্ষার ফল

এক বছরে জিপিএ-৫ কমেছে ৩২ হাজার

ফন্ট সাইজ:

এইচএসসি ও সমমান পরীক্ষায় গত বছরের তুলনায় এ বছর জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমে গেছে ৩২ হাজার ৯২ জন। গত বছর জিপিএ-৫ পেয়েছিলেন ৭২ হাজার ১৭৬ শিক্ষার্থী। আর এ বছর জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন।

জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ছাত্র ২০ হাজার ৩৬৩ জন এবং ছাত্রী ১৯ হাজার ৭২১ জন।

গত বছর এইচএসসি পরীক্ষায় প্রথমে ৬৯ হাজার ৯৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিলেন। পরে উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের পর ৩ হাজার ৭৯ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়ে জিপিএ-৫ হয়। এতে মোট জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা দাড়ায় ৭২ হাজার ১৭৬ জনে।

উল্লেখ্য, গত ২ জুলাই এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়ে শেষ হয় ৮ আগস্ট। মাঝে বন্যার কারণে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের কয়েকটি পরীক্ষা স্থগিত করা হয়। পরে ওই বোর্ডে ৯ সেপ্টেম্বর পর্যন্ত লিখিত পরীক্ষা নেওয়া হয়। দেশের ১১ শিক্ষাবোর্ডের অধীনে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ পরীক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষা অংশ নেন।