নাটোরের গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্য সচিব শাকিল ইসলাম হত্যা মামলায় আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে নিজ নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়েছিল। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর শাকিল হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের কারাগারে পাঠানো হয়।
শনিবার সকালে লালপুর আমলি আদালতের বিচারক মো. সাদ্দাম হোসেন আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে এই মামলায় গ্রেপ্তার করা হয় নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের বিএনপিদলীয় সংসদ সদস্য আবদুল আজিজের ছেলে নূরুজ্জামানকে (মিন্টু)। তাকে তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. নজরুল ইসলাম বলেন, ‘রিমান্ডে মিন্টুর দেয়া তথ্যমতে গ্রেপ্তার করা হয়েছে। হত্যা মামলায় সম্পৃক্ত থাকার প্রাথমিক সত্যতা পাওয়ায় ওই দুজনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।’
১৪ অক্টোবর রাতে গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলামকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। ১২ দিন চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়। হামলার পর শাকিলের বাবা রবিউল করিম ১৯ অক্টোবর অজ্ঞাতপরিচয় ৮-১০ জনকে আসামি করে গুরুদাসপুর থানায় মামলা করেন।
ছাত্রদল নেতা শাকিল হত্যা
আরও দুইজন গ্রেপ্তার
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
অনলাইন
১ ঘন্টা আগে
৩১ অক্টোবর (শনিবার), ২০২৬, ৪ঃ৫৯ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
