রাজশাহী শিক্ষা বোর্ডে পাসের হার কমে ৪৫ দশমিক ৬ শতাংশে নেমেছে। গত বছর পাসের হার ছিলো ৫৯ দশমিক ৪০ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছেন ৪৫২০ শিক্ষার্থী। শনিবার বেলা ১১টায় রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ইফফাত জেরীন আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেন।
বোর্ডের প্রকাশিত ফল অনুযায়ী, এ বছর রাজশাহী শিক্ষা বোর্ডে মোট ৪ হাজার ৫২০ জন শিক্ষার্থী জিপিএ–৫ পেয়েছেন। বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় অংশ নেন ১ লাখ ৩৭ হাজার ৩৫৬ জন। তাদের মধ্যে পাস করেছেন ৬১ হাজার ৮৯৪ জন।
ফলাফলে ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে রয়েছে। ছেলেদের পাসের হার ৩৭ দশমিক ৭১ শতাংশ, আর মেয়েদের ৫৩ দশমিক ৩ শতাংশ। বোর্ডে জিপিএ–৫ পাওয়া ৪ হাজার ৫২০ জনের মধ্যে ছেলে ১ হাজার ৯৬৫ জন এবং মেয়ে ২ হাজার ৫৫৫ জন।
বোর্ডের ফল বিশ্লেষণে দেখা যায়, ২০২৫ সালে পাসের হার ছিলো ৫৯ দশমিক ৪০ শতাংশ। এবার তা আরও কমে ৪৫ দশমিক ৬ শতাংশে নেমেছে।
