আলোকস্বল্পতা, বৃষ্টির পর এবার বজ্রপাতের কারণে খেলা বন্ধ

আলোকস্বল্পতা, বৃষ্টির পর এবার বজ্রপাতের কারণে খেলা বন্ধ

ফন্ট সাইজ:

ঢাকা টেস্টে জয় থেকে ৮৩ রান দূরে ওয়েস্ট ইন্ডিজ। তবে আবহাওয়া তাদের সহায় হচ্ছে না। এর আগে আলোকস্বল্পতা ও বৃষ্টির কারণে দফায় দফায় খেলা বন্ধ হয়েছে। এবার বজ্রপাতের কারণে আরেকবার খেলা বন্ধের ঘোষণা দিয়েছেন মাঠ আম্পায়াররা।

১৭.৪ ওভারে ক্যারিবিয়ানদের সংগ্রহ ৮৭ রান। নিজেদের দ্বিতীয় ইনিংসে বাংলাদেশে ১৪২ রানে অলআউট হয়ে গেছে ১৭০ রানের লক্ষ্য পায় সফরকারীরা। ৪০ রানে অপরাজিত ব্রেন্ডন কিং। আরেক ওপেনার জন ক্যাম্পবেলের ব্যাট থেকে এসেছে ৩৯ রান।