কুমিল্লা বোর্ডে পাসের হার ৪৮.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ১৩১৩

কুমিল্লা বোর্ডে পাসের হার ৪৮.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ১৩১৩

ফন্ট সাইজ:

কুমিল্লা শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় পাসের হার ৪৮ দশমিক ৪ শতাংশ। এ বছর জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৩১৩ জন। পরীক্ষায় অংশ নেওয়া ৯২ হাজার ১৬২ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৪৪ হাজার ২৭২ জন।

শনিবার সকাল ১১টায় কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

বোর্ডের প্রকাশিত ফলাফলের তথ্য অনুযায়ী, এ বছর এইচএসসি পরীক্ষায় অংশ নেন ৯২ হাজার ১৬২ জন শিক্ষার্থী। পাস করেছেন ৪৪ হাজার ২৭২ জন।
এ বছর জিপিএ-৫ অর্জন করেছে ১ হাজার ৩১৩ জন শিক্ষার্থী।

ফলাফলের বিষয়ে কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. শফিকুল ইসলাম বলেন, ‘আগামীতে ভালো ফলাফল অর্জনের জন্য তারা কাজ করছেন।