ঢাকা টেস্টের তৃতীয় দিনের খেলা শেষে গতকাল নাঈম হাসান জানান, অন্তত দুইশ’ রানের লিড চায় বাংলাদেশ। সেই লক্ষ্যে আজ চতুর্থ দিন ব্যাট করছে টাইগাররা। দ্বিতীয় ইনিংসে ধুঁকতে ধুঁকতে দলীয় শতরান পার করেছে নাজমুল হোসেন শান্তর দল। ৩৮ ওভারে ৭ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ১০৬ রান, লিড ১৩৩ রানের।
দিনের প্রথম ওভারেই ফিরে যান জাকের আলী অনিক। ওয়ারিক্যানের শেষ বলে স্লিপে ক্যাচ দিয়ে আউট হন কনকাশন বদলি হিসেবে নামা এই ব্যাটার। হাসান মাহমুদকে নিয়ে অষ্টম উইকেটর জুটি বেঁধেছেন নাঈম হাসান। ব্যক্তিগত ৩৩ রানে অপরাজিত নাঈম। হাসানের ব্যাট থেকে এসেছে ৯ রান।
আরও পড়ুন:
মিরপুরে বিভীষিকাময় ব্যাটিং শান্ত হৃদয়দের
